ঢাকা ০৮:০৯ , Thu, ০৯ Jul ২০২৬
খেলাধুলা
ফুটবল

আয়োজক নয়, তবু ২০৩০ বিশ্বকাপে বাছাইপর্ব ছাড়াই খেলবে আর্জেন্টিনা—কেন?

খেলা ডেস্ক
  • প্রকাশঃ ০৮ জুলাই ২০২৬, ১২:১২
  • / 10
ছবি: সংগৃহীত

২০৩০ সালের ফিফা বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বাছাইপর্ব খেলতে হবে না। কারণ, দেশটি টুর্নামেন্টের শতবর্ষ উদযাপনের বিশেষ আয়োজক দেশগুলোর একটি হিসেবে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে।

২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। আয়োজক দেশ হিসেবে এই তিনটি দল বাছাইপর্ব ছাড়াই সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। একই সুবিধা পাবে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েও।

ফিফা ২০৩০ বিশ্বকাপকে বিশেষভাবে আয়োজনের লক্ষ্যে শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে একটি করে উদ্বোধনী ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সেই ঐতিহাসিক আসরের ১০০ বছর পূর্তি স্মরণে দক্ষিণ আমেরিকার এই তিন দেশকে শতবর্ষ উদযাপনের আয়োজক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আর্জেন্টিনা অতীতে বিশ্বকাপের আয়োজক হলেও প্যারাগুয়ে এর আগে কখনও বিশ্বকাপ আয়োজন করেনি। আর প্রথম বিশ্বকাপের স্বাগতিক ছিল উরুগুয়ে।

ফিফা জানিয়েছে, মূল তিন আয়োজক এবং শতবর্ষ উদযাপনের তিন আয়োজকসহ মোট ছয় দেশের জাতীয় দলই সরাসরি ২০৩০ বিশ্বকাপের মূল পর্বে অংশ নেবে।

ফলে আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, স্পেন, পর্তুগাল ও মরক্কোকে বাছাইপর্ব খেলতে হবে না। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্বয়ংক্রিয়ভাবে ২০৩০ বিশ্বকাপের মূল পর্বে খেলবে।

তবে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কও রয়েছে। সমালোচকদের মতে, ছয়টি দলকে সরাসরি মূল পর্বে সুযোগ দেওয়ায় বিশেষ করে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের প্রতিযোগিতামূলক গুরুত্ব কিছুটা কমতে পারে। পাশাপাশি তিন মহাদেশজুড়ে ম্যাচ আয়োজনের কারণে খেলোয়াড়দের ভ্রমণ ও শারীরিক ধকলও বাড়ার আশঙ্কা রয়েছে।

❤️
0%
👏
0%
🙂
0%
😞
0%

আয়োজক নয়, তবু ২০৩০ বিশ্বকাপে বাছাইপর্ব ছাড়াই খেলবে আর্জেন্টিনা—কেন?

প্রকাশঃ ০৮ জুলাই ২০২৬, ১২:১২