ঢাকা ০৫:২২ , Sat, ০৮ Aug ২০২৬

ডে-ট্রিপে মার্গেট সমুদ্রসৈকতে মিলিত হলো যুক্তরাজ্যের জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার, আনন্দমুখর পুনর্মিলনী

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ০৭ অগাস্ট ২০২৬, ১৯:২৬
  • / 2
যুক্তরাজ্যের মার্গেট সমুদ্র সৈকতে ডে-ট্রিপ ও পুনর্মিলনীতে অংশ নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা ছবি: প্রজন্ম কথা

লন্ডন, যুক্তরাজ্য, ৭ আগষ্ট  (প্রজন্ম কথা) – যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের উদ্যোগে সম্প্রতি মার্গেট সমুদ্র সৈকতে (Margate Beach) একদিনের ডে-ট্রিপ ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীরা সমুদ্রসৈকত ভ্রমণ, ফুটবল খেলাসহ বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেন। পাশাপাশি সমুদ্রে জলকেলি, একসঙ্গে মধ্যাহ্নভোজ, বিকেলে ঐতিহ্যবাহী ঝালমুড়ি আড্ডা এবং স্মৃতিময় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করার মধ্য দিয়ে দিনটি সবার কাছে স্মরণীয় হয়ে ওঠে।

অংশগ্রহণকারীরা বলেন, প্রবাসের ব্যস্ত কর্মজীবনের মাঝেও এ ধরনের মিলনমেলা মানসিক প্রশান্তি এনে দেয় এবং বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধনকে নতুন করে প্রাণবন্ত করে তোলে। রাজনৈতিক বিভাজন বা মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে সবাই একটি পরিবারের সদস্য হিসেবে দিনটি উদযাপন করেন।

আয়োজকদের ভাষ্য, প্রবাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সম্প্রীতিমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে আয়োজনের আশা প্রকাশ করেন তারা।

তারা আরও জানান, যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আন্তরিকতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখ্য, যুক্তরাজ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ প্রবাসী শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও আন্তরিকতার বন্ধন আরও শক্তিশালী করতে ধারাবাহিকভাবে ভূমিকা রেখে চলেছে।

❤️
👏
🙂
😞

ডে-ট্রিপে মার্গেট সমুদ্রসৈকতে মিলিত হলো যুক্তরাজ্যের জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার, আনন্দমুখর পুনর্মিলনী

প্রকাশঃ ০৭ অগাস্ট ২০২৬, ১৯:২৬