ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-৮ আসনে ইনকিলাব মঞ্চের কেউ প্রার্থী হবেন না: আবদুল্লাহ আল জাবের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:১৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / 58

 ছবি: সংগৃহীত

শহীদ শরিফ ওসমান হাদির মতো যোগ্যতা, আদর্শ ও রাজনৈতিক মানদণ্ডে পৌঁছানো পর্যন্ত ইনকিলাব মঞ্চের কেউ ঢাকা-৮ আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন না বলে ঘোষণা দিয়েছেন সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, ইনকিলাব মঞ্চ কখনো সহানুভূতি বা আবেগনির্ভর রাজনীতি করবে না।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে চলমান অবরোধ কর্মসূচি থেকে তিনি এ ঘোষণা দেন। এর আগে দুপুর সোয়া ২টা থেকে শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ করে ইনকিলাব মঞ্চ। গত শুক্রবার থেকে ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি।

নির্বাচনে অংশগ্রহণের প্রসঙ্গে আবদুল্লাহ আল জাবের বলেন, ঢাকা-৮ আসনে ইনকিলাব মঞ্চের কাউকে প্রার্থী করার জন্য অনেকেই অনুরোধ জানালেও সংগঠনটি সে পথে যাচ্ছে না। তিনি বলেন, ইনকিলাব মঞ্চ কোনো রাজনৈতিক দল নয়; এটি একটি সাংস্কৃতিক আন্দোলন এবং রাজনৈতিক চাপ সৃষ্টিকারী প্ল্যাটফর্ম। শহীদ ওসমান হাদিও ইনকিলাব মঞ্চের ব্যানারে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন।

তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চ কখনো ক্ষমতার কাছে নিজেকে বর্গা দেবে না বা ক্ষমতার মুখাপেক্ষী হবে না। ওসমান হাদি রাজনীতিতে এসেছিলেন ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির রূপরেখা দিতে, ক্ষমতা অর্জনের জন্য নয়, বলেন তিনি।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, বিএনপি, জামায়াত কিংবা এনসিপি—সবারই নিজস্ব রাজনৈতিক এজেন্ডা থাকতে পারে। তবে জনগণ এখন তাদের কাছ থেকে শহীদ ওসমান হাদি হত্যার বিচার চায়। এই বিচারে কেউ সোচ্চার না হলে জনগণই নির্বাচনে তার জবাব দেবে।

শহীদ ওসমান হাদির নাম ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টার সমালোচনা করে তিনি বলেন, জনগণ আবেগ দিয়ে নয়, অতীত ও বর্তমানের হিসাব মিলিয়েই ভোট দেবে। যারা খুনিদের জামিন করিয়েছে কিংবা টক শোতে শহীদ হাদিকে হেয় করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করে আবদুল্লাহ আল জাবের বলেন, এই শীতে রাষ্ট্র যেন কম্বলের নিচে ঘুমিয়ে আছে, অথচ জনগণ রাষ্ট্রের পাহারাদার হয়ে শাহবাগে দাঁড়িয়ে আছে। তিনি ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত প্রভাবশালীদের নাম প্রকাশের দাবি জানিয়ে বলেন, জনগণ তখন রাষ্ট্রকে পাহারা দেবে। আর যদি সমঝোতার পথে যাওয়া হয়, তাহলে উপদেষ্টারা ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।

শাহবাগ অবরোধ নিয়ে অপপ্রচারের অভিযোগ তুলে তিনি বলেন, বিকল্প সড়ক থাকা সত্ত্বেও আন্দোলনকারীদের ভোগান্তির দায় চাপানো হচ্ছে। এই শীতে কোনো ভাড়াটে লোক নয়, সাধারণ মানুষই খুনিদের বিচারের দাবিতে শাহবাগে অবস্থান করছে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তিনি ঘোষণা দেন।

আইন উপদেষ্টার সমালোচনা করে আবদুল্লাহ আল জাবের বলেন, জুলাইয়ের মামলার আসামিদের জামিন দেওয়ার ঘটনায় আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায় এড়াতে পারে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ দায় সংশ্লিষ্ট উপদেষ্টাদেরই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ঢাকা-৮ আসনে ইনকিলাব মঞ্চের কেউ প্রার্থী হবেন না: আবদুল্লাহ আল জাবের

প্রকাশঃ ০১:১৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫