ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজ এনসিপি সদস্য ওয়াসিমের সন্ধান মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে, পরিবারই ভর্তি করেছিলো

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৫:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 62

রাজধানীর কদমতলী এলাকায়আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগের তিন দিন পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য মো. ওয়াসিম আহমেদ মুকছান (৪০)-এর সন্ধান মিলেছে। তবে পুলিশ জানায়, কোনো বাহিনী নয়, বরং পরিবারের সদস্যরাই মাদকাসক্তির কারণে তাঁকে গোপনে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করেছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার কদমতলী থানাধীন মেরাজনগর এলাকার একটি নিরাময় কেন্দ্র থেকে ওয়াসিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

ওয়াসিমের স্ত্রী শারমিন আক্তার টুম্পা অভিযোগ করেছিলেন, গত শনিবার (৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে কদমতলীর রাজাবাড়ী আলী বহর এলাকার বাসা থেকে ৫-৬ জন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ওয়াসিমকে তুলে নিয়ে যায়। ওই দিনই তিনি কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, জিডির পর পুলিশ তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জানতে পারে, ওয়াসিম কোনো বাহিনীর হাতে নয়, বরং একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ছিলেন।

পুলিশ জানিয়েছে, ওয়াসিম ও তাঁর স্ত্রী আলাদা বাসায় থাকতেন। দীর্ঘদিনের মাদকাসক্তির কারণে পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে পড়ায় ছোট ভাই রাকিব স্ত্রী শারমিন আক্তারের অগোচরে ভোরে তাঁকে ওই নিরাময় কেন্দ্রে ভর্তি করেন। পুলিশ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো পরিচয় পাওয়া যায়নি।

উদ্ধারের পর মঙ্গলবার বিকেলেই ওয়াসিমকে পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে স্ত্রী শারমিন আক্তারের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

নিখোঁজ এনসিপি সদস্য ওয়াসিমের সন্ধান মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে, পরিবারই ভর্তি করেছিলো

প্রকাশঃ ০৫:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬