ঢাকা ০৮:০৫ , Sun, ১৬ Aug ২০২৬
বিশ্বসমাচার
যুক্তরাজ্যে

স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে যেতে চান? ব্রিটিশ হাইকমিশনের জরুরি বার্তা

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ১৬ অগাস্ট ২০২৬, ১৯:১২
  • / 6
ফাইল ছবি সংগৃহীত

ঢাকা, ১ আগস্ট, (প্রজন্ম কথা) – বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের ভিসা আবেদন ও প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের বিষয়ে সতর্ক করেছে ব্রিটিশ হাইকমিশনের অফিসিয়াল UK in Bangladesh প্ল্যাটফর্ম। বিশ্ববিদ্যালয় থেকে Confirmation of Acceptance for Studies (CAS) পাওয়ার পর আবেদন প্রক্রিয়ায় অযথা দেরি না করার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্রিটিশ কর্তৃপক্ষের নির্দেশনায় বলা হয়েছে, শেষ মুহূর্তে আবেদন করলে বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট, ভিসা প্রক্রিয়াকরণ বা অতিরিক্ত যাচাইয়ের কারণে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে যুক্তরাজ্যে যাওয়ার পরিকল্পনায় সমস্যা হতে পারে।

আবেদন জমা দেওয়ার আগে পাসপোর্ট, CAS এবং আবেদনপত্রে দেওয়া প্রতিটি তথ্য ভালোভাবে মিলিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। ভুল বা অসম্পূর্ণ তথ্য জমা দিলে আবেদন প্রক্রিয়ায় বিলম্বের পাশাপাশি ভিসা প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে।

আর্থিক প্রমাণের বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাংক স্টেটমেন্টসহ প্রয়োজনীয় Financial Evidence UK Visas and Immigration (UKVI)-এর নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রস্তুত রাখতে বলা হয়েছে।

ব্যস্ত মৌসুমে ভিসা আবেদনের সংখ্যা বাড়লে প্রক্রিয়াকরণে অতিরিক্ত সময় লাগতে পারে। তাই বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ভিসা প্রক্রিয়ার জন্য পর্যাপ্ত সময় হাতে রাখার পরামর্শ দিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

এ ছাড়া যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা আবেদনে সঠিক তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। তাই আবেদনকারীদের সংশ্লিষ্ট নিয়ম ও প্রয়োজনীয় শর্ত ভালোভাবে যাচাই করে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

❤️
👏
🙂
😞

স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে যেতে চান? ব্রিটিশ হাইকমিশনের জরুরি বার্তা

প্রকাশঃ ১৬ অগাস্ট ২০২৬, ১৯:১২