ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা–১৩ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হকের রিট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:২২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 43
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৩ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, ঢাকা–১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ ধানের শীষ প্রতীক নিয়ে ৮৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করা মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৬৭ ভোট। ফলে বিজয়ী প্রার্থীর চেয়ে তিনি ২ হাজার ৩২০ ভোট কম পান।

এ ফলাফলকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে রিট দায়ের করেছেন মামুনুল হক।

এর আগে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে আরও ২০ জনের বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেন। আদালত সেসব আবেদন শুনানির জন্য গ্রহণ করে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

ঢাকা–১৩ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হকের রিট

প্রকাশঃ ০১:২২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬