জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৩:০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / 31
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন বসবে। অধিবেশন শুরুর পর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিতদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টির (বিএনপি) সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নতুন সংসদের কার্যক্রম ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
















