ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এক মাসের কম সময়েই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:৫১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / 35

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত  

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাঁর সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এবং জনগণের কাছে জবাবদিহির অঙ্গীকার নিয়েই কাজ করছে। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীতে টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতীকীভাবে ১৭টি পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ডের প্রতিরূপ তুলে দেন।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার একটি দায়িত্বশীল প্রশাসন গড়ে তুলতে চায়, যা জনগণ ও দেশের কল্যাণে কাজ করবে। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই সেই অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করা হয়েছে।

তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু ক্ষেত্রে বিলম্ব হতে পারে, তবে দেশের মানুষের জীবনমান উন্নয়নে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির পাশাপাশি আগামী মাসে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ বিতরণ কার্যক্রমও শুরু করা হবে। তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতেই সরকারের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা হবে।

এ সময় তিনি উল্লেখ করেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সম্প্রতি কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের মাধ্যমে দেশে একটি প্রতিনিধিত্বমূলক ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় সরকারের কাছে জনগণের প্রত্যাশা পূরণ করা একটি দায়িত্ব।

অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ জন্য ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

এক মাসের কম সময়েই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশঃ ০১:৫১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬