ঢাকা ০৭:৩৫ , Fri, ১০ Jul ২০২৬
যুক্তরাজ্যে
লন্ডন

লন্ডন ভ্রমণে বাড়তে পারে খরচ, আসছে নতুন পর্যটন কর

ফাহিম আহমেদ
  • প্রকাশঃ ১০ জুলাই ২০২৬, ১৮:১৪
  • / 3
পর্যটন কর আরোপের প্রস্তাব বাস্তবায়িত হলে লন্ডনে রাত্রিযাপনকারী পর্যটকদের অতিরিক্ত ব্যয় গুনতে হতে পারে ছবি: সংগৃহীত

লন্ডনে ভ্রমণে আসা দেশি ও বিদেশি পর্যটকদের জন্য রাত্রিযাপনের খরচ বাড়তে পারে। রাজধানীতে অবস্থানকারী দর্শনার্থীদের ওপর পর্যটন কর আরোপের পরিকল্পনা এগিয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। লন্ডনের মেয়র স্যার সাদিক খান এ উদ্যোগকে সতর্কতার সঙ্গে স্বাগত জানিয়েছেন।

চ্যান্সেলর র‍্যাচেল রিভসের প্রস্তাবিত ইংলিশ ডিভোলিউশন অ্যান্ড কমিউনিটি এমপাওয়ারমেন্ট বিল অনুযায়ী, লন্ডনসহ ইংল্যান্ডের কয়েকটি শহরের স্থানীয় প্রশাসন পর্যটন কর আরোপের ক্ষমতা পেতে পারে। বর্তমানে বিলটি সংসদে অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে।

দীর্ঘদিন ধরেই এ ধরনের ক্ষমতা স্থানীয় প্রশাসনের হাতে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন স্যার সাদিক খান। তার মতে, পর্যটন কর চালু হলে লন্ডনের বার্ষিক রাজস্ব প্রায় ২৪০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত বাড়তে পারে। এ অর্থ নগর উন্নয়ন, পরিবহন ব্যবস্থা এবং বিভিন্ন জনসেবামূলক খাতে ব্যয় করা সম্ভব হবে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে লন্ডনে প্রায় ৮৯ মিলিয়ন দর্শনার্থী অন্তত এক রাত অবস্থান করেছেন। পর্যটকের এ চাপ মোকাবিলায় অতিরিক্ত রাজস্ব সংগ্রহকে অনেকেই প্রয়োজনীয় উদ্যোগ হিসেবে দেখছেন।

তবে পর্যটন কর চালু হলে এটি ভ্রমণ ব্যয়ের ওপর কী ধরনের প্রভাব ফেলবে এবং পর্যটন শিল্পে এর প্রভাব কতটা হবে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

❤️
👏
🙂
😞

লন্ডন ভ্রমণে বাড়তে পারে খরচ, আসছে নতুন পর্যটন কর

প্রকাশঃ ১০ জুলাই ২০২৬, ১৮:১৪