ঢাকা ০৭:১২ , Mon, ২৩ Nov ২০২৬
বিজ্ঞাপন
যুক্তরাজ্য
লন্ডন
নেশনওয়াইডের বিশেষ অফার

ব্রিটেনে ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করলে মিলবে ১৭৫ পাউন্ড, মানতে হবে যেসব শর্ত

নাফিজ ইকবাল লন্ডন
  • প্রকাশঃ ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৩
  • / 12
ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তনের মাধ্যমে নতুন গ্রাহকদের ১৭৫ পাউন্ড বোনাস দিচ্ছে নেশনওয়াইড বিল্ডিং সোসাইটি। ছবি: এপি

লন্ডন, ২৩ নভেম্বর (প্রজন্ম কথা) – ব্রিটেনে অন্য ব্যাংকের চলতি হিসাব থেকে নেশনওয়াইড বিল্ডিং সোসাইটিতে অ্যাকাউন্ট পরিবর্তন করলে নতুন গ্রাহকদের ১৭৫ পাউন্ড নগদ বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে বড়দিনের আগেই গ্রাহকের অ্যাকাউন্টে এই অর্থ জমা হতে পারে। সব শর্ত পূরণের পর ১০ দিনের মধ্যে বোনাস দেওয়ার কথা জানিয়েছে নেশনওয়াইড।

বিজ্ঞাপন

২১ নভেম্বর প্রকাশিত ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেশনওয়াইডের এই অফার পেতে গ্রাহকদের প্রতিষ্ঠানটির ফ্লেক্সডাইরেক্ট, ফ্লেক্সঅ্যাকাউন্ট অথবা ফ্লেক্সপ্লাস অ্যাকাউন্টে পরিবর্তন করতে হবে। তবে আগে থেকেই নেশনওয়াইড বা ভার্জিন মানির অ্যাকাউন্ট ব্যবহার করছেন, এমন গ্রাহকরা এই অফারের যোগ্য হবেন না।

অফারটি পেতে অন্য কোনো ব্যাংকের চলতি হিসাব থেকে নেশনওয়াইডে যেতে হবে। পাশাপাশি পুরোনো অ্যাকাউন্টে অন্তত দুটি ডাইরেক্ট ডেবিট থাকতে হবে, যাতে সেগুলো নতুন অ্যাকাউন্টে স্থানান্তর করা যায়।

এ জন্য কারেন্ট অ্যাকাউন্ট সুইচ সার্ভিসের মাধ্যমে সম্পূর্ণ অ্যাকাউন্ট পরিবর্তনের আবেদন করতে হবে। পুরোনো অ্যাকাউন্ট বন্ধ করে নতুন অ্যাকাউন্টে স্থানান্তরের প্রক্রিয়া ২৮ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।

বিজ্ঞাপন

নতুন অ্যাকাউন্ট চালু হওয়ার পর অথবা আগে থেকে থাকা যোগ্য অ্যাকাউন্টে পরিবর্তনের আবেদন করার পর ৩১ দিনের মধ্যে অন্তত এক হাজার পাউন্ড জমা করতে হবে। একবারে পুরো অর্থ জমা দেওয়া যাবে, আবার কয়েক দফায়ও জমা করা যাবে।

বেতন, পুরোনো ব্যাংক অ্যাকাউন্ট কিংবা নেশনওয়াইডের বাইরে থাকা অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই অর্থ আনা যাবে। তবে আগে থেকেই নেশনওয়াইডের অ্যাকাউন্টে থাকা অর্থ, প্রতিষ্ঠানটির অন্য কোনো অ্যাকাউন্ট থেকে স্থানান্তর করা অর্থ এবং ভিসা ক্রেডিট হিসেবে আসা অর্থ এক হাজার পাউন্ডের শর্ত পূরণে গ্রহণযোগ্য হবে না।

এ ছাড়া নতুন অ্যাকাউন্ট থেকে অন্তত একবার ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করতে হবে। দোকানে বা অনলাইনে কেনাকাটা, নেটফ্লিক্স ও স্পটিফাইয়ের মতো সেবার সাবস্ক্রিপশন এবং অ্যাপল পে, স্যামসাং পে ও গুগল পের মাধ্যমে যোগ্য লেনদেন করলে এই শর্ত পূরণ হবে।

তবে জুয়া, ক্রিপ্টোকারেন্সি, নগদ অর্থ উত্তোলন, বিদেশি মুদ্রা কেনা, ঋণ বা মর্টগেজ পরিশোধ এবং অর্থ স্থানান্তরের মতো লেনদেন এই শর্তের আওতায় পড়বে না।

বিজ্ঞাপন

নেশনওয়াইড জানিয়েছে, একজন গ্রাহক সর্বোচ্চ দুইবার এই ধরনের সুইচিং অফারের সুবিধা নিতে পারবেন। তবে এর জন্য একবার নিজের নামে থাকা ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং আরেকবার যৌথ অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে হবে।

কেউ আগে ব্যক্তিগত অ্যাকাউন্টের জন্য বোনাস পেয়ে থাকলেও প্রথমবারের মতো যৌথ অ্যাকাউন্টে পরিবর্তন করলে আবার অফার পাওয়ার সুযোগ থাকতে পারে। একইভাবে আগে যৌথ অ্যাকাউন্টের জন্য বোনাস পেয়ে থাকলে ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করা যাবে।

তবে যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে দুজনের জন্য আলাদা করে ১৭৫ পাউন্ড দেওয়া হবে না। পুরো অ্যাকাউন্টের জন্য একবারই ১৭৫ পাউন্ড বোনাস পাওয়া যাবে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, অফারের শর্ত পরিবর্তন, এটি বন্ধ করা কিংবা অন্য কোনো অফার দিয়ে প্রতিস্থাপনের অধিকার তাদের রয়েছে। তাই আবেদন করার আগে যোগ্যতা ও সব শর্ত যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে নেশনওয়াইড।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
❤️
👏
🙂
😞
বিজ্ঞাপন

নেশনওয়াইডের বিশেষ অফার

ব্রিটেনে ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করলে মিলবে ১৭৫ পাউন্ড, মানতে হবে যেসব শর্ত

প্রকাশঃ ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৩