ঢাকা ০৯:০৬ , Sat, ২৮ Nov ২০২৬
বিজ্ঞাপন
বিশ্বসমাচার
যুক্তরাষ্ট্র

ট্রাম্প অ্যাকাউন্টের মাধ্যমে শিশুদের স্পেসএক্সের শেয়ার দিতে চান ইলন মাস্ক, যেভাবে দাবি করবেন অভিভাবকেরা

মুশফিকুর রহমান যুক্তরাষ্ট্র
  • প্রকাশঃ ২৮ নভেম্বর ২০২৬, ১৬:০১
  • / 9
যুক্তরাষ্ট্রের শিশুদের ট্রাম্প অ্যাকাউন্টস কর্মসূচির মাধ্যমে স্পেসএক্সের শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। ছবি: নিউ ইয়র্ক পোস্ট

নিউইয়র্ক, ২৮ নভেম্বর, (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রের শিশুদের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সঞ্চয় কর্মসূচি ‘ট্রাম্প অ্যাকাউন্টস’-এর মাধ্যমে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান ইলন মাস্ক। প্রতিটি শিশুকে একটি করে শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে স্পেসএক্স। মাস্ক নিজেও ব্যক্তিগতভাবে সমপরিমাণ শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছেন। ফলে প্রতিটি শিশু দুটি করে শেয়ার পেতে পারে। তবে এ সুবিধা পেতে অভিভাবকদের নির্দিষ্ট কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিজ্ঞাপন

চলতি সপ্তাহে মাস্ক ও স্পেসএক্স এ অনুদানের ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বর্তমানে সক্রিয় প্রতিটি ট্রাম্প অ্যাকাউন্টে তাদের নতুন ইস্যু করা ক্লাস এ সাধারণ শেয়ারের একটি করে শেয়ার দেওয়া হবে। মাস্ক ব্যক্তিগতভাবেও একই পরিমাণ শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে মাস্ক লেখেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশু দুটি করে স্পেসএক্স শেয়ার পাবে। একটি দেবে প্রতিষ্ঠানটি, অন্যটি তিনি ব্যক্তিগতভাবে দেবেন।

প্রতিবেদন অনুযায়ী, স্পেসএক্সের সর্বশেষ শেয়ারের দামের ভিত্তিতে এই যৌথ অনুদানের সম্ভাব্য মূল্য প্রায় ১৮ বিলিয়ন ডলার। তবে এই শেয়ার অনুদান ট্রাম্প অ্যাকাউন্টসে আগে থেকে জমা হওয়া অর্থের হিসাবের বাইরে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ট্রাম্প অ্যাকাউন্টসে এরই মধ্যে ৯ বিলিয়ন ডলারের বেশি জমা হয়েছে। পরিবার ও বন্ধুদের মধ্যে ৩০ লাখের বেশি ব্যক্তি এসব হিসাবে এক বিলিয়ন ডলারের বেশি অর্থ দিয়েছেন। দাতব্য অনুদান এবং কেন্দ্রীয় সরকারের এককালীন এক হাজার ডলারের প্রাথমিক অর্থসহ মোট জমার পরিমাণ ৯ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বড় অঙ্কের অনুদানদাতাদের মধ্যে রয়েছেন মাইকেল ও সুসান ডেল।

স্পেসএক্সের প্রেসিডেন্ট ও প্রধান পরিচালন কর্মকর্তা গুইন শটওয়েলও এ কর্মসূচির আওতায় শিশুদের জন্য ২০ লাখের বেশি শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অক্টোবরে তিনি জানান, স্বামীকে নিয়ে এ শেয়ারগুলো অনুদান দেবেন। প্রাথমিকভাবে ১১ থেকে ১৭ বছর বয়সী এমন শিশুদের শেয়ার দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাদের বসবাস এমন এলাকায় যেখানে পরিবারের মধ্যম বার্ষিক আয় ৫৭ হাজার ডলার বা তার কম। যেসব এলাকার আয়ের পর্যাপ্ত তথ্য নেই, সেখানকার শিশুরাও এ সুবিধার আওতায় আসতে পারে।

শিশুর ট্রাম্প অ্যাকাউন্ট দাবি করতে অভিভাবকদের করণীয়

শিশুর নামে অ্যাকাউন্ট থাকলেও সেটি পরিচালনার জন্য অভিভাবককে নিজে থেকে দাবি করে সক্রিয় করতে হবে। এ জন্য চারটি ধাপ অনুসরণ করতে হবে।

বিজ্ঞাপন

১. ট্রাম্প অ্যাকাউন্টস অ্যাপ ডাউনলোড: অ্যাপল অ্যাপ স্টোর বা গুগল প্লে থেকে ট্রাম্প অ্যাকাউন্টস অ্যাপ ডাউনলোড করতে হবে। চাইলে কর্মসূচির ওয়েবসাইট TrumpAccounts.gov থেকেও প্রক্রিয়া শুরু করা যাবে।

২. পরিচয় যাচাই: অনুমোদিত অভিভাবককে নিজের পরিচয় যাচাই করতে হবে। পাশাপাশি শিশুর অ্যাকাউন্ট পরিচালনার বৈধ অধিকার রয়েছে, সেটিও প্রমাণ করতে হবে।

৩. শিশুর প্রয়োজনীয় তথ্য প্রস্তুত রাখা: শিশুর আইনগত নাম, জন্মতারিখ ও বৈধ সামাজিক নিরাপত্তা নম্বরের পাশাপাশি অভিভাবকের পরিচয়সংক্রান্ত তথ্য দিতে হবে। তথ্যের সঙ্গে সামাজিক নিরাপত্তা প্রশাসনের নথির মিল থাকা জরুরি। এতে আবেদন প্রক্রিয়ায় বিলম্ব এড়ানো সম্ভব।

৪. অ্যাকাউন্ট দাবি ও সক্রিয় করা: অ্যাপ বা ওয়েবসাইটের নির্দেশনা অনুসরণ করে শিশুর অ্যাকাউন্ট দাবি করে সক্রিয় করতে হবে। অর্থ মন্ত্রণালয় যোগ্য শিশুর জন্য স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট খুলে দিলেও অভিভাবককে সেটি দাবি করতে হবে। এর আগে অ্যাকাউন্ট পরিচালনার সুযোগ পাওয়া যাবে না।

বিজ্ঞাপন

অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ গত ১ অক্টোবর থেকে যোগ্য শিশুদের ট্রাম্প অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। ১৮ বছরের কম বয়সী এবং বৈধ সামাজিক নিরাপত্তা নম্বর থাকা শিশুরা এ কর্মসূচির আওতায় আসতে পারে। তবে অ্যাকাউন্টের জন্য যোগ্য হলেই যে প্রত্যেকে সরকারের আলাদা প্রাথমিক অনুদান পাবে, তা নয়।

এ ছাড়া ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া যোগ্য মার্কিন নাগরিক শিশুদের জন্য সরকার এককালীন এক হাজার ডলার দেওয়ার ব্যবস্থা রেখেছে। তবে এই অর্থ স্বয়ংক্রিয়ভাবে জমা হবে না। অভিভাবকদের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের ৪৫৪৭ নম্বর ফরম জমা দিয়ে এক হাজার ডলারের বিশেষ অনুদান কর্মসূচির বিকল্প নির্বাচন করতে হবে।

ট্রাম্প অ্যাকাউন্টস অ্যাপ, কর্মসূচির ওয়েবসাইট অথবা অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের অনলাইন হিসাবের মাধ্যমে ফরম জমা দেওয়া যাবে।

ট্রাম্প অ্যাকাউন্টসের মূল উদ্দেশ্য শিশুদের দীর্ঘমেয়াদি সঞ্চয় গড়ে তোলা। এ হিসাবে জমা অর্থ ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা হবে, তাৎক্ষণিক নগদ অর্থ হিসেবে শিশুদের হাতে তুলে দেওয়া হবে না।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
❤️
👏
🙂
😞
বিজ্ঞাপন

ট্রাম্প অ্যাকাউন্টের মাধ্যমে শিশুদের স্পেসএক্সের শেয়ার দিতে চান ইলন মাস্ক, যেভাবে দাবি করবেন অভিভাবকেরা

প্রকাশঃ ২৮ নভেম্বর ২০২৬, ১৬:০১