ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য পরীক্ষায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১০:১২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / 128

খালেদা জিয়া ছবি: সংগৃহীত

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও অ্যাটেন্ডিং ফিজিশিয়ান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

তিনি জানান, খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যবেক্ষণে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা করার প্রয়োজন হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে আছেন।

চিকিৎসক জাহিদ হোসেন বলেন, টেস্টের রিপোর্টগুলো মেডিকেল বোর্ড পর্যালোচনা করার পর পরবর্তী চিকিৎসা–সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে চলতি বছরের ১৫ অক্টোবর খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে একদিন ছিলেন এবং বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখ–সংক্রান্ত জটিলতা সহ একাধিক দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভুগছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

স্বাস্থ্য পরীক্ষায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

প্রকাশঃ ১০:১২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫