ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

দুই বছর পর বাংলাদেশিদের জন্য আবারও চালু ভারতের ট্যুরিস্ট ভিসা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৫:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 13

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। রোববার (২৮ জুন) থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে পর্যটন ভিসার আবেদন গ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

রোববার সকাল থেকেই রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হয়। একই সঙ্গে আগের মতো মেডিকেল ভিসার আবেদন গ্রহণ কার্যক্রমও অব্যাহত রয়েছে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য মূলত মেডিকেল ও জরুরি ভিসা চালু ছিল। ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ফলে দুই দেশের সাধারণ মানুষের যাতায়াত, পারিবারিক যোগাযোগ, পর্যটন এবং ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে বলে আশা করছেন আবেদনকারীরা।

আবেদনকারীদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার হবে এবং ভ্রমণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ বৃদ্ধি পাবে।

শেয়ার করুন

দুই বছর পর বাংলাদেশিদের জন্য আবারও চালু ভারতের ট্যুরিস্ট ভিসা

প্রকাশঃ ০৫:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬