ঢাকা ০৯:১২ , Thu, ১২ Nov ২০২৬

আগুনে পোড়া পরিবারের গল্পে আন্তর্জাতিক স্বীকৃতি, হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী পিনু রহমান

শাহারিয়া নয়ন
  • প্রকাশঃ ১২ নভেম্বর ২০২৬, ২০:১৭
  • / 13
কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারানো একটি পরিবারের পাঁচ সদস্যের ছবি তুলে হিপার ১৫তম আসরে গ্র্যান্ড পুরস্কার জিতেছেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান। ছবি: প্রজন্ম কথা

ঢাকা, ১২ নভেম্বর (প্রজন্ম কথা) – আগুনে পুড়ে যাওয়া রাজধানীর কড়াইল বস্তির একটি ঘরে খোলা আকাশের নিচে ঘুমিয়ে আছে একটি পরিবারের পাঁচ সদস্য। ঘরবাড়ি ও সম্পদ হারানোর পরও পরিবারের বন্ধন ও ভালোবাসা যে অটুট থাকতে পারে, সেই মানবিক গল্প তুলে ধরা আলোকচিত্রের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের পিনু রহমান। হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) ১৫তম আসরে ‘ফ্যামিলি’ বা পরিবার থিমে গ্র্যান্ড পুরস্কার জিতেছেন তিনি। এই প্রথম বাংলাদেশের কোনো আলোকচিত্রী প্রতিযোগিতাটির সর্বোচ্চ পুরস্কার অর্জন করলেন।

বিজ্ঞাপন

‘আন্ডার দ্য সেম স্কাই’ শিরোনামের ছবিটির জন্য এই পুরস্কার পেয়েছেন পিনু রহমান। সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতাটির এবারের পুরস্কার ঘোষণা করা হয় মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার দিকে। দুবাইয়ের ফিউচার মিউজিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

পুরস্কারজয়ী ছবিতে কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারানো একটি পরিবারের পাঁচ সদস্যকে খোলা আকাশের নিচে ঘুমিয়ে থাকতে দেখা যায়। আশ্রয় ও সম্পদ হারানোর পরও পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্ক, ভালোবাসা ও একসঙ্গে থাকার শক্তিই ছবিটির মূল বক্তব্য।

আন্তর্জাতিক এই স্বীকৃতিতে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন পিনু রহমান। তিনি বলেন, ‘বরাবরই আমি মানুষের গল্প বলতে ভালোবাসি। আন্তর্জাতিক এই বৃহৎ মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি পুরস্কার অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই অর্জন আমার ভিজ্যুয়াল জার্নি এবং আলোকচিত্রের মাধ্যমে গল্প বলার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে।’

বিজ্ঞাপন

পেশায় ব্যাংকার পিনু রহমান রূপালী ব্যাংকের সাইবার নিরাপত্তা বিভাগে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত। তাঁর বেড়ে ওঠা পিরোজপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি।

হিপার এবারের ১৫তম আসরের মূল প্রতিপাদ্য ছিল ‘ফ্যামিলি’ বা পরিবার। সাধারণভাবে পরিবার বলতে মানুষের পারস্পরিক সম্পর্ক, ভালোবাসা ও একসঙ্গে পথচলার গল্প বোঝানো হলেও প্রতিযোগিতার আয়োজকেরা বিষয়টিকে আরও বিস্তৃতভাবে দেখার আহ্বান জানিয়েছিলেন।

এবারের থিমে মানুষের পাশাপাশি উদ্ভিদজগৎ, খনিজ পদার্থের গঠন কিংবা সময়ের পরিক্রমায় তৈরি বিভিন্ন উপাদানের মধ্যেও পারস্পরিক সংযোগ ও একাত্মতার গল্প তুলে ধরার সুযোগ ছিল। মূল থিমের পাশাপাশি প্রতিযোগিতায় আরও চারটি বিভাগ রাখা হয়। এগুলো হলো ক্রীড়া আলোকচিত্র, পোর্টফোলিও বা গল্প বলার আলোকচিত্র, সাধারণ বিভাগ এবং নতুন সংযোজন ‘ড্রিমস থ্রু এআই’।

চলতি বছর আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি পেয়েছেন পিনু রহমান। সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের জাতীয় পুরস্কার জিতেছেন তিনি।

বিজ্ঞাপন

এ ছাড়া ইতালির সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘দ্য গোল্ডেন বারডেন’ শিরোনামের ছবির জন্য প্রথম পুরস্কার পেয়েছেন। ওই ছবিতে মাথায় পাটের বোঝা নিয়ে কাজ করতে দেখা যায় এক বৃদ্ধ পাটশ্রমিককে। একই বছর সিয়েনা আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারে ‘ব্যাড মর্নিং ইন আ বার্নড ভ্যালি’ শিরোনামের ছবির জন্য ‘হাইলি কমেন্ডেড’ স্বীকৃতিও পেয়েছেন তিনি।

হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের ১৪তম আসরের মূল থিম ছিল ‘পাওয়ার’ বা শক্তি। ওই আসরে ইতালির আলোকচিত্রী জানলুকা জানফেরারি সিসিলি দ্বীপের এননা অঞ্চলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ছবি তুলে গ্র্যান্ড পুরস্কার জিতেছিলেন।

এর আগে ২০১৭ সালে হিপার অষ্টম আসরে ‘দ্য মোমেন্ট’ থিমে প্রথম পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের আলোকচিত্রী কে এম আসাদ। এ ছাড়া বিভিন্ন বছরে প্রতিযোগিতাটির অন্যান্য বিভাগ ও বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন বাংলাদেশের আরও ১৩ জন আলোকচিত্রী।

পিনু রহমানের গ্র্যান্ড পুরস্কার জয় বাংলাদেশের আলোকচিত্রশিল্পীদের আন্তর্জাতিক অঙ্গনে অর্জনের ধারায় নতুন সংযোজন। কড়াইল বস্তির একটি পরিবারের জীবনসংগ্রাম ও পারস্পরিক বন্ধনের গল্প এবার পৌঁছে গেল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আলোকচিত্র প্রতিযোগিতার সর্বোচ্চ স্বীকৃতির মঞ্চে।

বিজ্ঞাপন
❤️
👏
🙂
😞

আগুনে পোড়া পরিবারের গল্পে আন্তর্জাতিক স্বীকৃতি, হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী পিনু রহমান

প্রকাশঃ ১২ নভেম্বর ২০২৬, ২০:১৭