ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই যোদ্ধাদের জন্য মিরপুরে ১,৫৬০ ফ্ল্যাট নির্মাণে একনেকের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৯:০০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / 33

আজ একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের অবহিত করছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদছবি: পরিকল্পনা মন্ত্রণালয়ের সৌজন্যে পাওয়া

আহত জুলাই যোদ্ধা পরিবারের জন্য ঢাকার মিরপুরে ১,৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সোমবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পটি পাস হয়। এতে ব্যয় ধরা হয়েছে ১,৩৪৪ কোটি টাকা।

প্রকল্পের শিরোনাম— ঢাকার মিরপুর ১ নম্বর সেকশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–২০২৪–এ কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানে ১,৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ। ২০২৪ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত পাঁচ বছরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এ প্রকল্পটি বাস্তবায়ন করবে।

আহতদের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–২০২৪–এ শহীদ পরিবারগুলোর জন্য পৃথক একটি প্রকল্পও অনুমোদন দিয়েছে একনেক। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ‘৩৬ জুলাই’ নামে আবাসিক ফ্ল্যাট নির্মাণে ব্যয় হবে ৭৬১ কোটি টাকা। প্রকল্পটি ২০২৮ সালে শেষ হবে।

এদিন একনেক মোট ১৭টি প্রকল্প অনুমোদন করে, যার মোট ব্যয় ১৫,৩৮৩ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৯,৪৫১ কোটি, প্রকল্প ঋণ ৫,৬১০ কোটি এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি টাকা।

সভা শেষে অনুমোদিত প্রকল্পগুলোর বিবরণ তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

অন্যান্য অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে—
চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন, বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ শক্তিশালীকরণ, সোনাগাজীতে ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, এমআরটি লাইন–৬ সংশোধিত প্রকল্প, সিরাজগঞ্জ–রায়গঞ্জ মহাসড়ক উন্নয়ন, নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেসিয়েলিয়েন্স ডেভেলপমেন্ট প্রজেক্ট, অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র সংশোধন, ডিজিটাল উদ্যোক্তা ইকোসিস্টেম উন্নয়ন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ও গবেষণাগার নির্মাণসহ আরও কয়েকটি স্বাস্থ্য ও অবকাঠামো প্রকল্প।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

জুলাই যোদ্ধাদের জন্য মিরপুরে ১,৫৬০ ফ্ল্যাট নির্মাণে একনেকের অনুমোদন

প্রকাশঃ ০৯:০০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫