ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে জমি–বিরোধে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৫:০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / 77

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মোশাররফ হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার রায়টুটি ইউনিয়নের শোয়াইব গ্রামে এ ঘটনা ঘটে। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, শোয়াইব গ্রামের আবদুল মমিন ও মজিবুর রহমানের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
আজ সকালেই মজিবুর রহমান পক্ষের একজনের জমি থেকে একটি শ্যালো মেশিন চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালায়।

সংঘর্ষে গুরুতর আহত হন মজিবুর রহমান পক্ষের যুবক মোশাররফ হোসেন। তাঁকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. সারোয়ার হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তরুণটি মারা গিয়েছিল। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়েছে।

উভয় পক্ষের আহত পাঁচজনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ইটনা থানার ওসি জাফর ইকবাল জানান, বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। মরদেহ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

কিশোরগঞ্জে জমি–বিরোধে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

প্রকাশঃ ০৫:০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫