ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১৭ বছর বয়সী সুরভীকে ২১ দেখিয়ে রিমান্ড আবেদন, আদালতের আদেশে দুই দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:২৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / 32

ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানিতে পুলিশ সুরভীর বয়স ২১ বছর উল্লেখ করে রিমান্ড আবেদন করে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, জন্মসনদ অনুযায়ী সুরভীর বয়স এখনো ১৮ বছর পূর্ণ হয়নি। গাজীপুর সিটি করপোরেশনে ২০১৮ সালে নিবন্ধিত জন্মসনদে উল্লেখ রয়েছে, তার জন্ম ২০০৮ সালের ২৯ নভেম্বর। সে হিসেবে বর্তমানে তার বয়স ১৭ বছর ১ মাস ৭ দিন।

আইনজীবী রাশেদ খান বলেন, শিশু আইন, ২০১৩ অনুযায়ী ১৮ বছরের কম বয়সী কোনো শিশুকে রিমান্ডে নেওয়ার সুযোগ নেই; এমনকি সাধারণ কারাগারে রাখাও আইনবিরোধী। তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট আইন উপেক্ষা করেই রিমান্ড আবেদন করা হয়েছে।

মামলার এজাহার পর্যালোচনায় দেখা যায়, সুরভীর পরিচয় স্পষ্ট থাকলেও তথ্য বিবরণীতে তার পিতা, গ্রাম ও থানার পরিচয় ‘অজ্ঞাত’ দেখানো হয়েছে। তবে বয়সের ক্ষেত্রে ২১ বছর উল্লেখ করা হয়েছে, যা নিয়ে আইনজীবী ও মানবাধিকারকর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে। পুলিশের দাবি, মামলার বাদী এজাহারে যে বয়স উল্লেখ করেছেন, সেই অনুযায়ীই তথ্য রেকর্ড করা হয়েছে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সুরভী এসএসসি পরীক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে ইন্টারমিডিয়েটে অধ্যয়নরত।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। আসামির বয়স সংক্রান্ত বিষয়টি আদালত যাচাই করবেন। যদি বয়স কম প্রমাণিত হয়, সে ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গত ২৫ ডিসেম্বর গাজীপুরে নিজ বাসা থেকে সুরভীকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন গণমাধ্যমে তাকে কেন্দ্র করে ৫০ কোটি টাকা চাঁদাবাজি ও প্রতারণা চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ প্রকাশিত হলেও আইনজীবীদের দাবি, মামলার এজাহারে এমন বর্ণনার সঙ্গে বাস্তব তথ্যের মিল পাওয়া যায়নি।

এ ঘটনায় শিশু আইন লঙ্ঘনের আশঙ্কা তৈরি হওয়ায় মানবাধিকারকর্মী ও আইন সংশ্লিষ্ট মহলে গভীর উদ্বেগ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

১৭ বছর বয়সী সুরভীকে ২১ দেখিয়ে রিমান্ড আবেদন, আদালতের আদেশে দুই দিনের রিমান্ড

প্রকাশঃ ০২:২৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬