মিথ্যা মামলায় জামিন পেলেন তাহরিমা জান্নাত সুরভী
- প্রকাশঃ ০৭:৩৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / 49
জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকা রাখা কিশোরী তাহরিমা জান্নাত সুরভী (১৭) মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জামিন পেয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের একটি আদালত তার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ জামিন মঞ্জুর করেন।
এর আগে কোনো প্রাথমিক তদন্ত ছাড়াই আদালত তাকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছিল, যা নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। মানবাধিকারকর্মী, আইনজীবী ও জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন সংগঠন মামলাটিকে ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে অবিলম্বে সুরভীর জামিন দাবি করেন।
রিমান্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন সংগঠন অভিযোগ করেন, স্বরাষ্ট্র উপদেষ্টার নাম ভাঙিয়ে প্রতারণার মাধ্যমে মামলা দায়ের করা হয়েছে। তারা মামলার বাদী কথিত সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় এবং মামলার তদন্তকারী কর্মকর্তা কালিয়াকৈর থানার উপপরিদর্শক ওমর ফারুকের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।
প্রসঙ্গত, গত ২৫ ডিসে+-
ম্বর রাতে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করে পুলিশ।
সুরভীর জামিনের খবরে বিভিন্ন মহলে স্বস্তি প্রকাশ করা হলেও, এই ঘটনার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার প্রক্রিয়ায় জবাবদিহিতা নিশ্চিত করার দাবি আরও জোরালো হয়েছে।






























