ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

রাকিবুল হাসান মুন্না । বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশঃ ০৮:৪৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / 125

বেরোবির প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন  ছবি: প্রজন্ম কথা  

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সমাবর্তন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ১ম থেকে ১২তম ব্যাচ পর্যন্ত যেসব শিক্ষার্থী ইতোমধ্যে ডিগ্রি অর্জন করেছেন, তারা এই ঐতিহাসিক সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন। তিনি আরও জানান, রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ২১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। প্রথম সমাবর্তনে বিপুল সংখ্যক ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীর অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের জন্য এক স্মরণীয় দিন হয়ে উঠবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মার্কেটিং বিভাগের এমবিএ (প্রফেশনাল) প্রথম ব্যাচের শিক্ষার্থী মোঃ শহিদ সরকারের রেজিস্ট্রেশন সম্পন্ন করার মধ্য দিয়ে রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামাণিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উল্লেখ্য, প্রথম সমাবর্তনসংক্রান্ত সকল বিজ্ঞপ্তি ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

প্রকাশঃ ০৮:৪৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫