ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কমিটি গঠনে দীর্ঘসূত্রতা–স্বেচ্ছাচারিতার অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশঃ ০৩:২২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 80

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের কমিটি গঠনে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় টিমের বিরুদ্ধে দীর্ঘসূত্রতা, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ উঠেছে। দায়িত্ব পাওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের ত্যাগী নেতারা।

২০২৫ সালের ১১ মে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়। টিমটির নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় সহ-সভাপতি দিপু এবং সদস্য হিসেবে আছেন যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিংকু ও তারেক হাসান মামুন।

তৃণমূলের অভিযোগ, কমিটি গঠনের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি রয়েছে। দীর্ঘদিন দলের সঙ্গে জড়িত, আন্দোলন–সংগ্রামে সক্রিয় কর্মীদের বাদ দিয়ে বিশেষ সুবিধাভোগীদের সিভি গ্রহণ করা হচ্ছে। সম্ভাব্য খসড়া তালিকায় এমন অনেকের নাম উঠে এসেছে, যারা অতীতে ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা লীগ, বঙ্গবন্ধু আইন পরিষদ ও শেখ রাসেল স্মৃতি পরিষদে সক্রিয় ছিলেন বলে অভিযোগ।

এ ছাড়া দায়িত্বপ্রাপ্ত টিমের বিরুদ্ধে অতিরিক্ত ব্যয় ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগও তোলা হয়েছে। তৃণমূলের কয়েক নেতা জানান, গত ছয় মাসে টিমটি চারবার ক্যাম্পাসে আসার প্রতিবারেই হোটেল, খাবার ও যাতায়াতে লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে।

এর আগে একই টিমকে শেরেবাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়তে হয়েছিল। সেখানে ঘোষিত ৩০ সদস্যের কমিটির ১৮ জনই চিহ্নিত ছাত্রলীগকর্মী ছিলেন বলে অভিযোগ ওঠে।

শীর্ষ পদপ্রত্যাশী আরিফ আহমেদ বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথে ছিল, তাদের বাদ দিয়ে নীলনকশামাফিক কমিটি করার চেষ্টা চলছে। আমরা হামলা–মামলার সময় আন্দোলন করেছি, সেটির মূল্যায়ন হওয়া উচিত। ছাত্রলীগকে সামনে রেখে সাজানো নির্বাচন মেনে নেব না।

সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শামীম মাহামুদ বলেন, নির্বাচনের আগে প্রার্থীতা নির্ধারণের মানদণ্ড, ভোটার তালিকা ও নির্বাচন কমিশন প্রকাশ থাকা দরকার। বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিছুই প্রকাশ করা হয়নি। পুরো প্রক্রিয়া চলছে অস্বচ্ছভাবে।

অভিযোগ বিষয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত টিমের সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তারেক হাসান মামুন বলেন, এখনো যাচাই–বাছাই চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কমিটি গঠনে দীর্ঘসূত্রতা–স্বেচ্ছাচারিতার অভিযোগ

প্রকাশঃ ০৩:২২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫