ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্বে মোশারফ–শান্ত–মিজান

আব্দুর রাজ্জাক রাজু | ববি প্রতিনিধি
  • প্রকাশঃ ০৪:৪২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 125

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক হয়েছেন আরিফ হোসেন শান্ত এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিজান।

আজ বুধবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে মোশারফ হোসেন ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিক পেয়েছেন ৮৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে আরিফ হোসেন শান্ত ১২৬ ভোট পেয়ে জয়ী হন, যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইত্তেসাফ-আর-রাফি পান ১০৩ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান মিজান সর্বোচ্চ ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এই পদে তাঁর প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৭১ ভোট।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৪০ জন। এর মধ্যে ২৩৯টি ভোট পড়ে, যার মধ্যে ৪টি ভোট প্রদান করা হয় অনলাইনে।

নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম নতুন গতি পাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্বে মোশারফ–শান্ত–মিজান

প্রকাশঃ ০৪:৪২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫