ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুষ্ঠু পরিবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

রাকিবুল হাসান মুন্না
  • প্রকাশঃ ০৮:৫৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 89

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে রংপুর অঞ্চলের ছয়টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা গ্রহণ করা হয়। দুই শিফটে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রথম শিফট চলে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত।

প্রথম শিফটে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ২০০ জন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৪ হাজার ৫৩০ জন এবং দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী অংশ নেন। এ শিফটে তিনটি কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৯৬.১৬ শতাংশ।

দ্বিতীয় শিফটে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ২১৭ জন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৪ হাজার ৫৩৬ জন এবং দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৪৬৭ জন পরীক্ষার্থী অংশ নেন। এ শিফটে উপস্থিতির হার ছিল ৯৬.৩০ শতাংশ।

ভর্তি পরীক্ষা চলাকালে বেরোবির উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, বেরোবি কেন্দ্রে রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীদের উপস্থিতির হারও সন্তোষজনক।

তিনি সফলভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও দায়িত্বপ্রাপ্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুর রহিম মিয়া, বেরোবি রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, কেন্দ্রীয় গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রের গ্রন্থাগারিক ড. মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

সুষ্ঠু পরিবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশঃ ০৮:৫৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬