ঢাকা ১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক প্রেমিক বা প্রেমিকা হিসেবে সেরা!

  • প্রকাশঃ ০৮:১০:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • / 222

সাংবাদিকদের নিয়ে নানা সময়ে নানা ধরনের কথাবার্তা শোনা যায়। বিশেষ করে যাদের জীবনসঙ্গী সাংবাদিক বা গণমাধ্যমকর্মী, তাদের মুখে প্রায়ই একটি কথা শোনা যায় “সাংবাদিকের সঙ্গে প্রেম করার বড় জ্বালা!” কেউ কেউ বলেন, সাংবাদিক মাত্রই নাকি হামবড়াভাব নিয়ে ঘোরেন, সবসময় জ্ঞান দেন।

ফলে অনেকেই মজা করে বলেন, যে কোনও পেশার মানুষকে বিয়ে করো, তবে সাংবাদিক নয়!

কিন্তু গবেষণা বলছে, সত্যিকার অর্থে প্রেমিক বা প্রেমিকা হিসেবে সাংবাদিকরাই সেরা। একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, অন্যান্য পেশাজীবীদের তুলনায় সাংবাদিকরা ভালো জীবনসঙ্গী হওয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গুণাবলি ধারণ করেন।

চলুন জেনে নিই, সাংবাদিকরা কেন প্রেমিক বা প্রেমিকা হিসেবে এগিয়ে

১. শহরের অলিগলি তাদের নখদর্পণে
পেশার খাতিরে সাংবাদিকদের নানা জায়গায় যেতে হয়। ফলে শহরের ছোট-বড় রাস্তা, দোকান, রেস্টুরেন্ট কিংবা দর্শনীয় স্থান—সবই তাদের জানা থাকে। প্রেমে যেমন ফুর্তি, তেমনি ঘোরাঘুরি হয় দারুণ আনন্দময়।

২. অর্থের প্রতি মোহ নেই
সাংবাদিকদের আয় সাধারণত সীমিত। তাই তারা অর্থের পেছনে ছোটেন না। সহজ-সরল ও বাস্তববাদী জীবনযাপনে অভ্যস্ত হন, যেটা অনেকের কাছে প্রশংসনীয়।

৩. ব্যক্তিগত সময়ের স্বাধীনতা
কাজের ব্যস্ততা থাকার কারণে তারা সঙ্গীর ব্যক্তিগত সময়কে যথেষ্ট মূল্য দেন।

৪. মাল্টিটাস্কিং দক্ষতা
একই সঙ্গে রিপোর্ট লেখা, ছবি তোলা, এডিটিং, সোর্স ম্যানেজ করা—সবই সাংবাদিকদের দক্ষতায় আসে। ফলে তারা হয়ে ওঠেন স্বয়ংসম্পূর্ণ ও দায়িত্বশীল সঙ্গী।

৫. প্রাণবন্ত কথাবার্তা
আলপিন থেকে আলাস্কা—সব বিষয়ে আলোচনা সম্ভব! সাংবাদিকদের সঙ্গে সময় কাটে প্রাণখোলা গল্পে।

৬. শ্রবণ ক্ষমতা দুর্দান্ত
বিভিন্ন মানুষের কথা শুনতে শুনতে তারা হয়ে ওঠেন দারুণ শ্রোতা। যা সম্পর্ককে করে আরও গভীর।

৭. বিশ্বাসযোগ্যতা
সংবাদসূত্র গোপন রাখতে গিয়ে তাদের মধ্যে গড়ে ওঠে উচ্চমাত্রার বিশ্বাসযোগ্যতা, যা ব্যক্তিগত সম্পর্কেও প্রতিফলিত হয়।

৮. কঠোর পরিশ্রমী মনোভাব
তারা পরিশ্রম করতে জানেন। একজন পরিশ্রমী সঙ্গী মানেই নির্ভরযোগ্য ভবিষ্যৎ।

৯. সৃজনশীলতা
লেখালেখি, ফটোগ্রাফি, ভিডিও এডিটিংসহ বিভিন্ন সৃজনশীলতায় পারদর্শী সাংবাদিকরা জীবনকে করে তোলে আরও রঙিন।

১০. হাসিখুশি ব্যক্তিত্ব
দিনভর নানা পরিস্থিতি সামলাতে সামলাতে তারা হাসিমুখে কথা বলায় অভ্যস্ত হয়ে যান—যা তাদের করে তোলে অধিক আকর্ষণীয়।

সব মিলিয়ে বলা যায়, একজন সাংবাদিক শুধু খবরের পেছনেই ছুটে বেড়ান না তারা হতে পারেন সবচেয়ে আন্তরিক, দায়িত্বশীল এবং বিশ্বাসযোগ্য জীবনসঙ্গী। প্রেমে যেমন আবেগ, তেমনি বাস্তবতা আর বন্ধুত্ব—সবকিছুরই এক চমৎকার ভারসাম্য তারা ধরে রাখতে পারেন।

নিজস্ব প্রতিবেদক: শাহারিয়া আহমেদ নয়ন

প্রাসঙ্গিক

শেয়ার করুন

সাংবাদিক প্রেমিক বা প্রেমিকা হিসেবে সেরা!

প্রকাশঃ ০৮:১০:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫