ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে না খেললে বিশ্বকাপে পয়েন্ট হারাবে বাংলাদেশ—বিসিবিকে আইসিসির বার্তা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:১৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 123

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন সংক্রান্ত বাংলাদেশের আবেদন নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতের মাটিতেই খেলতে হবে অন্যথায় পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়বে দল। বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছে আইসিসি বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এ ইস্যুতে আইসিসি ও বিসিবির মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আইসিসি জানিয়ে দেয়, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন করার কোনো সুযোগ নেই।

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, আইসিসির অবস্থান স্পষ্ট-টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতে গিয়ে খেলতেই হবে। অন্যথায় ম্যাচ না খেললে নিয়ম অনুযায়ী পয়েন্ট হারাতে হবে দলকে।

তবে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, আইসিসি তাদের কাছে এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানায়নি। মঙ্গলবারের বৈঠকের পর এ নিয়ে আইসিসি কিংবা বিসিবি—কোনো পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

উল্লেখ্য, গত রোববার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়। ওই চিঠির পরিপ্রেক্ষিতেই আইসিসি এই বৈঠকের আয়োজন করে।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা চলবে ৮ মার্চ পর্যন্ত। গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশ গ্রুপ পর্বে প্রথম তিনটি ম্যাচ খেলবে কলকাতায়—৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বে শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে, প্রতিপক্ষ নেপাল।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। অথচ গত ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএল নিলামে কেকেআর ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে দলে ভেড়ায়। বিসিসিআইয়ের ওই সিদ্ধান্তের পরই আইসিসিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ভারতে না খেললে বিশ্বকাপে পয়েন্ট হারাবে বাংলাদেশ—বিসিবিকে আইসিসির বার্তা

প্রকাশঃ ০২:১৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬