ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে ক্রিকেটে নিষিদ্ধের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৭:২৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 69

বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার দাবিতে করা একটি রিট পিটিশন খারিজ করে দিয়েছেন ভারতের দিল্লি হাইকোর্ট। আদালত বলেছেন, এ ধরনের বিষয় বিচার বিভাগের এখতিয়ারভুক্ত নয়; এটি মূলত বৈদেশিক নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে সংশ্লিষ্ট।

বুধবার (২১ জানুয়ারি) প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি তেজাস কারিয়ার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ শুনানির শুরুতেই মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। আদালত মন্তব্য করেন, পিটিশনে যেসব ছাড়পত্র ও নির্দেশনা চাওয়া হয়েছে, তা স্পষ্টতই নির্বাহী বিভাগের আওতাভুক্ত।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, বিদেশি রাষ্ট্র, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা কিংবা অন্য দেশের ক্রিকেট বোর্ডসংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আদালতের নেই। এ ধরনের আবেদন আদালতের সময় নষ্ট করার শামিল বলেও মন্তব্য করেন বিচারপতিরা।

প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় বলেন, ভারতীয় সংবিধানের ২২৬ নম্বর অনুচ্ছেদের অধীনে রিট এখতিয়ার কোনো বিদেশি সরকার, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বা অন্য দেশের ক্রিকেট বোর্ডের ওপর প্রযোজ্য নয়। এসব বিষয় মূলত ভারতের বৈদেশিক নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের অংশ।

শুনানিকালে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, কোনো আইনগত ভিত্তি ছাড়াই বিদেশি ক্রিকেট বোর্ডগুলোকে পিটিশনে পক্ষভুক্ত করা হয়েছে, যা আইনসঙ্গত নয়।

আদালতের তীব্র আপত্তির পর আবেদনকারী পিটিশনটি প্রত্যাহারের আবেদন জানান। পরে আদালত সেই আবেদন মঞ্জুর করে পিটিশনটি প্রত্যাহার হিসেবে খারিজ করেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বাংলাদেশকে ক্রিকেটে নিষিদ্ধের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে

প্রকাশঃ ০৭:২৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬