ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের সুরেই কি সুর মেলাচ্ছে আইসিসি? বাংলাদেশি সাংবাদিকদের বিশ্বকাপ অ্যাক্রিডিটেশন বাতিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১২:১৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / 18

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ থেকে যেসব সাংবাদিক টি-২০ বিশ্বকাপ কাভার করতে আবেদন করেছিলেন, তাদের সকলের অ্যাক্রিডিটেশন বাতিল করা হবে। এ সিদ্ধান্তের পর এবার বাংলাদেশ থেকে কোনো সাংবাদিকই ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ম্যাচ সরাসরি কাভার করতে পারবেন না।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশের দল গ্রুপ পর্বে কলকাতায় তিনটি এবং মুম্বাইয়ে একটি ম্যাচ খেলার কথা ছিল। বাংলাদেশ খেলুক বা না খেলুক, বিশ্বকাপ কাভার করার জন্য উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক ভারত ও শ্রীলঙ্কায় যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। আন্তর্জাতিক ম্যাচের জন্য আইসিসি নির্ধারিত ফর্ম পূরণ করে সময়মতো আবেদন করা সত্ত্বেও তাদের সকল আবেদন বাতিল করা হয়েছে।

১৯৯৯ সালে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অংশগ্রহণের পর থেকে প্রতিটি আসরে বাংলাদেশি সাংবাদিকদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। এমনকি ১৯৯৯ সালের আগে, যখন বাংলাদেশ ক্রিকেট দলের উপস্থিতি ছিল না, তখনও দেশীয় সাংবাদিকরা আন্তর্জাতিক ক্রিকেট আসর কাভার করার অভিজ্ঞতা অর্জন করেছিলেন। দেশের ক্রিকেটপ্রেমী জনগণের তীব্র আগ্রহের কারণে, প্রায় প্রতিটি মিডিয়া হাউসই বিশ্বকাপ কাভার করার জন্য সাংবাদিক প্রেরণ করে আসছে।

আইসিসির এই সিদ্ধান্তে দেশীয় ক্রীড়া সাংবাদিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি দেশের সর্বমহলকে এই বিষয়ে প্রতিবাদ জানানোর আহ্বানও জানানো হয়েছে।

শেয়ার করুন

ভারতের সুরেই কি সুর মেলাচ্ছে আইসিসি? বাংলাদেশি সাংবাদিকদের বিশ্বকাপ অ্যাক্রিডিটেশন বাতিল

প্রকাশঃ ১২:১৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬