ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমেরিকাকে হারিয়ে ২৯ রানের জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল ভারত

প্রতিবেদন: মোঃ মুশফিকুর রহমান মিরাজ
  • প্রকাশঃ ০২:৪৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 24

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-এর ম্যাচে যুক্তরাষ্ট্রকে (ইউএসএ) ২৯ রানে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ভারত। রুদ্ধশ্বাস এই ম্যাচে অধিনায়ক সূর্যকুমার যাদবের ঝড়ো ইনিংসে বিপর্যয় কাটিয়ে ওঠে স্বাগতিকরা।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। একপর্যায়ে ৭১ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়লেও সূর্যকুমার যাদব ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের অসাধারণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল একাধিক চার ও ছক্কা।

যুক্তরাষ্ট্রের হয়ে শ্যাডলি ভ্যান শালকউইক ৪টি এবং হারমিত সিং ২টি উইকেট নেন।

১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে যুক্তরাষ্ট্র শুরুতেই ধাক্কা খায়। দলটি ১৩ রানে ৩ উইকেট হারায়। ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ ও অর্শদীপ সিং দুর্দান্ত বোলিং করেন। পরে সঞ্জয় কৃষ্ণমূর্তি ও শুভম রঞ্জান ৩৭ রান করে লড়াইয়ের চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানেই থামে।

ভারতের হয়ে সিরাজ ৩ উইকেট নিয়ে ২৯ রান দেন এবং অর্শদীপ সিং ২ উইকেট নিয়ে ১৮ রান খরচ করেন।

অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন সূর্যকুমার যাদব।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

আমেরিকাকে হারিয়ে ২৯ রানের জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল ভারত

প্রকাশঃ ০২:৪৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬