ঢাকা ০৬:১৮ , Sun, ০৫ Jul ২০২৬
খেলাধুলা
ফুটবল

কানাডাকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো

খেলা ডেস্ক
  • প্রকাশঃ ০৪ জুলাই ২০২৬, ২০:৪১
  • / 8
কানাডার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ী হয়ে মরক্কো বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে সহ-আয়োজক কানাডাকে ৩-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো। শনিবারের ম্যাচে মরক্কোর হয়ে আজেদিন উনাহি দুটি এবং সফিয়ান রাহিমি একটি গোল করেন। উনাহি ৫০ ও ৮২ মিনিটে জোড়া গোল করেন। যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান রাহিমি।

এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে মরক্কোর প্রতিপক্ষ হবে ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচের বিজয়ী। আগামী বৃহস্পতিবার ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। ২০২২ সালের বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার পর এবারও বড় টুর্নামেন্টে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রাখল আটলাস লায়ন্সরা। চলতি বছর তারা আফ্রিকান চ্যাম্পিয়নশিপও জিতেছে, যদিও সেই শিরোপা নিয়ে বিতর্ক রয়েছে।

ম্যাচের শুরুতে অবশ্য কানাডাই ছিল প্রভাবশালী দল। আলফনসো ডেভিসকে বেঞ্চে রেখেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তারা। ১১ মিনিটে তানি ওলুওয়াসেইয়ের শট অসাধারণভাবে ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। ২৩ মিনিটে ইনজুরিতে মাঠ ছাড়েন মরক্কোর গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ইসমাইল সাইবারি, যা দলের জন্য বড় ধাক্কা হয়ে আসে।

প্রথমার্ধের শেষ দিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আচরাফ হাকিমি ও রিচি লারিয়ার মধ্যে সংঘর্ষের জেরে দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি মাইকেল অলিভার। বিরতির আগে আরও একটি হলুদ কার্ড দেখেন মরক্কোর বিলাল এল খান্নুস। দ্বিতীয়ার্ধেও শুরুতে ম্যাচ নিয়ন্ত্রণে ছিল কানাডা। তবে ৫০ মিনিটে ম্যাচের গতিপথ বদলে যায়। বক্সের বাইরে থেকে আচরাফ হাকিমির পাস পেয়ে নিচু শটে গোল করেন আজেদিন উনাহি।

গোল হজমের পরও সমতায় ফেরার চেষ্টা চালিয়ে যায় কানাডা। এক পর্যায়ে তাজন বুকানানকে ফাউল করা হলে তারা পেনাল্টির দাবি জানায়। তবে অফসাইডের কারণে সেই দাবি নাকচ হয়ে যায়। ৭৬ মিনিটে বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পেলেও জনাথন ডেভিডের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এরপর বুকানানের দূরপাল্লার শটও দারুণভাবে রুখে দেন বুনু।

৮২ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে ব্রাহিম দিয়াজের পাস পেয়ে নিজের দ্বিতীয় গোল করেন উনাহি। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মরক্কো। এর কিছুক্ষণ পর রাহিমির একটি হেড ক্রসবারে লেগে ফিরে আসে। তবে যোগ করা সময়ে আর ভুল করেননি তিনি। প্রতিআক্রমণ থেকে গোল করে ৩-০ ব্যবধান নিশ্চিত করেন মরক্কোর এই ফরোয়ার্ড।

❤️
👏
🙂
😞

কানাডাকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো

প্রকাশঃ ০৪ জুলাই ২০২৬, ২০:৪১