ঢাকা ১১:৪৯ , Mon, ২৩ Nov ২০২৬
বিজ্ঞাপন
বিশ্বসমাচার
যুক্তরাষ্ট্র

হিজাব পরেই সামরিক প্রশিক্ষণ, যুক্তরাষ্ট্রে দৃষ্টান্ত গড়লেন মুসলিম তরুণী সানা হামজে

শাহারিয়া নয়ন
  • প্রকাশঃ ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩২
  • / 14
হিজাব পরে সামরিক প্রশিক্ষণে অংশ নেওয়া মুসলিম তরুণী সানা হামজে। ছবি: প্রজন্ম কথা

ভারমন্ট, ২৩ নভেম্বর, (প্রজন্ম কথা) – ধর্মীয় বিশ্বাস ও হিজাব বজায় রেখেই সামরিক প্রশিক্ষণ নিয়ে যুক্তরাষ্ট্রে দৃষ্টান্ত স্থাপন করেন ফ্লোরিডার মুসলিম তরুণী সানা হামজে। তাঁর আবেদনের পর সামরিক পোশাকবিধিতে প্রয়োজনীয় পরিবর্তন এনে হিজাব পরার অনুমতি দেয় ভারমন্টের নরউইচ বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞাপন

১৮ বছর বয়সে নরউইচ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন সানা। সামরিক পেশায় যুক্ত হওয়ার স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও ধর্মীয় বিশ্বাস ও পোশাকের বিধান মেনে চলতে চেয়েছিলেন তিনি। এ কারণে প্রশিক্ষণের সময় হিজাব পরার অনুমতি চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর আবেদন অনুমোদন করে। সামরিক পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারিত রং ও কাপড়ের হিজাব পরার সুযোগ পান সানা। এর মধ্য দিয়ে ধর্মীয় পরিচয় বজায় রেখেই সামরিক প্রশিক্ষণে অংশ নেওয়ার পথ তৈরি হয় তাঁর জন্য।

নরউইচ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে সানা দক্ষিণ ক্যারোলাইনার দ্য সিটাডেল বিশ্ববিদ্যালয়ে পড়ার আগ্রহ দেখিয়েছিলেন। তবে প্রতিষ্ঠানটি হিজাব পরার সুযোগ দিতে তাদের সামরিক পোশাকবিধি পরিবর্তনে সম্মত হয়নি। পরে নরউইচ বিশ্ববিদ্যালয় তাঁর ধর্মীয় বিশ্বাসকে সম্মান জানিয়ে প্রয়োজনীয় নিয়ম পরিবর্তন করে।

বিজ্ঞাপন

বিশেষ অনুমতি পেলেও প্রশিক্ষণের ক্ষেত্রে অন্য ক্যাডেটদের তুলনায় কোনো ছাড় পাননি সানা। শারীরিক অনুশীলন থেকে শুরু করে দায়িত্ব পালন, সব ক্ষেত্রেই তাঁকে অন্যদের মতো একই নিয়ম অনুসরণ করতে হয়েছে।

সানা বলেছিলেন, একজন আমেরিকান শিক্ষার্থী যেন নিজের ধর্ম পালন করার পাশাপাশি নৌবাহিনীর কর্মকর্তা হওয়ার প্রশিক্ষণ নিতে পারেন, নরউইচ বিশ্ববিদ্যালয় তাঁকে সেই সুযোগ দিয়েছে।

বিশ্ববিদ্যালয়টির এই সিদ্ধান্তের আওতায় মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি ইহুদি শিক্ষার্থীরাও সামরিক পোশাকের সঙ্গে ধর্মীয় টুপি বা ইয়ারমুলকে পরার সুযোগ পান।

সানার এই অভিজ্ঞতা সামরিক পেশায় আগ্রহী মুসলিম তরুণীদের কাছে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে ওঠে। ধর্মীয় বিশ্বাস ও পরিচয় বজায় রেখেও সামরিক প্রশিক্ষণ নেওয়া এবং দেশের সেবায় যুক্ত হওয়ার সুযোগ যে রয়েছে, তাঁর ঘটনা সেই বার্তাই তুলে ধরে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
❤️
👏
🙂
😞
বিজ্ঞাপন

হিজাব পরেই সামরিক প্রশিক্ষণ, যুক্তরাষ্ট্রে দৃষ্টান্ত গড়লেন মুসলিম তরুণী সানা হামজে

প্রকাশঃ ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩২