ঢাকা ০৩:৩০ , Sun, ২২ Nov ২০২৬
বিজ্ঞাপন
বিশ্বসমাচার
যুক্তরাষ্ট্র

দক্ষ কর্মী টানতে যুক্তরাষ্ট্রের কেনটাকিতে বসতি গড়লে মিলতে পারে ২০ হাজার ডলার

মুশফিকুর রহমান যুক্তরাষ্ট্র
  • প্রকাশঃ ২২ নভেম্বর ২০২৬, ১৫:২৩
  • / 6
দক্ষ কর্মী আকৃষ্ট করতে কেনটাকির বোলিং গ্রিন শহরে স্থানান্তরের জন্য সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ছবি: গেটি ইমেজেস

বোলিং গ্রিন (প্রজন্ম কথা): যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের বোলিং গ্রিন শহরে দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে অন্য অঙ্গরাজ্য থেকে স্থানান্তরিত হওয়ার জন্য সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত আর্থিক প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শহরটির গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে কর্মীর ঘাটতি পূরণে প্রায় ৩০০টি নতুন কর্মী পরিবারকে সেখানে নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ওয়েস্টার্ন কেনটাকি বিশ্ববিদ্যালয়ের অবস্থান বোলিং গ্রিনে। প্রায় ৭২ হাজার মানুষের এই শহরে কর্মী আকৃষ্ট করার উদ্যোগটি নিয়েছে বোলিং গ্রিন এরিয়া চেম্বার অব কমার্স এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় বসতি স্থাপনে আগ্রহীদের সুযোগ খুঁজে দেওয়া অনলাইন প্ল্যাটফর্ম ‘মেক মাই মুভ’।

যোগ্য প্রার্থীদের জন্য প্রণোদনার পরিমাণ ২ হাজার থেকে ২০ হাজার ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে সর্বোচ্চ ২০ হাজার ডলারের সহায়তা দেওয়া হবে নির্দিষ্ট কিছু পদে, যেখানে উপযুক্ত কর্মী খুঁজে পাওয়া কঠিন।

মেক মাই মুভের তালিকায় থাকা সুযোগগুলোর মধ্যে শিক্ষক ও স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য রয়েছে ৫ হাজার ৬৫০ ডলারের স্থানান্তর প্যাকেজ। এর মধ্যে ৫ হাজার ডলার বরাদ্দ রাখা হয়েছে স্থানান্তর ব্যয়ের জন্য। এ ছাড়া তরুণ পেশাজীবীদের একটি সংগঠনের সদস্যপদ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের টিকিটও দেওয়া হবে।

বিজ্ঞাপন

মেক মাই মুভের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা ইভান হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, বোলিং গ্রিনের উদ্যোগটির বিশেষত্ব এর পরিসর ও পরিকল্পনায়। নিয়োগদাতা প্রতিষ্ঠান, অর্থনৈতিক উন্নয়নসংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানান্তর প্রণোদনাকে একই কর্মসূচির আওতায় এনে শহরটি ধাপে ধাপে কর্মীসংখ্যা বাড়ানোর একটি টেকসই মডেল গড়ে তুলছে।

যুক্তরাষ্ট্রে নতুন বাসিন্দা আকৃষ্ট করতে আর্থিক প্রণোদনা দেওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। উইসকনসিন অঙ্গরাজ্যের ক্রফোর্ড কাউন্টিও অন্য অঙ্গরাজ্য থেকে সেখানে বসতি স্থাপনকারী যোগ্য বাসিন্দাদের সর্বোচ্চ ৩০ হাজার ডলার পর্যন্ত স্থানান্তর সহায়তা দিয়ে থাকে।

বিজ্ঞাপন
❤️
👏
🙂
😞
বিজ্ঞাপন

দক্ষ কর্মী টানতে যুক্তরাষ্ট্রের কেনটাকিতে বসতি গড়লে মিলতে পারে ২০ হাজার ডলার

প্রকাশঃ ২২ নভেম্বর ২০২৬, ১৫:২৩