ঢাকা ১০:১৩ , Mon, ০৩ Aug ২০২৬
বিশ্বসমাচার
আমেরিকা

যুক্তরাষ্ট্রে ট্যাক্স রিটার্নে যে ৫ ভুলে বিলম্বিত হতে পারে রিফান্ড, সতর্ক করল IRS

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৫
  • / 9
ছবি: কোলাজ / প্রজন্ম কথা

যুক্তরাষ্ট্রে ট্যাক্স রিটার্ন (Tax Return) জমা দেওয়ার সময় ছোট ছোট কিছু ভুলের কারণে প্রতি বছর অনেক করদাতার রিফান্ড বিলম্বিত হয় বা অতিরিক্ত যাচাইয়ের মুখে পড়ে। বিশেষ করে নতুন অভিবাসী এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে এসব ভুল বেশি দেখা যায়। যুক্তরাষ্ট্রের Internal Revenue Service (IRS)-এর তথ্য অনুযায়ী, ট্যাক্স স্ট্যাটাস ভুল নির্ধারণ, নাম বা Social Security Number (SSN)-এ অসঙ্গতি, ভুল Filing Status নির্বাচন, আয়ের তথ্য অসম্পূর্ণ রাখা এবং Form 8843 জমা না দেওয়াসহ কয়েকটি ভুল সবচেয়ে বেশি হয়ে থাকে।

সবচেয়ে সাধারণ ভুলগুলোর একটি হলো নিজের ট্যাক্স স্ট্যাটাস ভুল নির্ধারণ করা।

IRS-এর নিয়ম অনুযায়ী, Resident Alien সাধারণত Form 1040 এবং Nonresident Alien সাধারণত Form 1040-NR ব্যবহার করেন। যুক্তরাষ্ট্রে বসবাস করলেই সবাই ট্যাক্সের দৃষ্টিতে Resident হন না। তাই রিটার্ন জমা দেওয়ার আগে Substantial Presence Test অনুযায়ী নিজের ট্যাক্স স্ট্যাটাস নিশ্চিত করা জরুরি। ভুল স্ট্যাটাস অনুযায়ী রিটার্ন জমা দিলে পরবর্তী সময়ে সংশোধন প্রক্রিয়া জটিল হতে পারে।

রিটার্নে দেওয়া নাম এবং Social Security Number (SSN) অবশ্যই Social Security Card-এর তথ্যের সঙ্গে হুবহু মিলতে হবে। নামের বানান বা নম্বরে সামান্য ভুল থাকলেও রিটার্ন প্রক্রিয়াকরণে বিলম্ব হতে পারে অথবা অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হতে পারে।

Filing Status নির্বাচনেও অনেক করদাতা ভুল করেন। অনেকেই ভুল করে Single, Married Filing Jointly, Married Filing Separately অথবা Head of Household-এর মধ্যে ভুল স্ট্যাটাস নির্বাচন করেন।

IRS-এর মতে, এটি অন্যতম সাধারণ ভুল। সঠিক Filing Status নির্ধারণে Interactive Tax Assistant ব্যবহার করা যেতে পারে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সব ধরনের করযোগ্য আয় সঠিকভাবে উল্লেখ করা। W-2, 1099, 1042-S বা অন্যান্য ট্যাক্স ডকুমেন্টে উল্লেখিত কোনো আয় বাদ পড়লে পরে IRS থেকে নোটিশ আসতে পারে। তাই যুক্তরাষ্ট্রে করযোগ্য সব আয়ের তথ্য যথাযথভাবে ট্যাক্স রিটার্নে উল্লেখ করা প্রয়োজন।

অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী মনে করেন, আয় না থাকলে কোনো ট্যাক্স-সংক্রান্ত ফর্ম জমা দিতে হয় না।

তবে IRS-এর নিয়ম অনুযায়ী, অনেক F ও J ভিসাধারী Nonresident ব্যক্তি আয় না থাকলেও Form 8843 জমা দেওয়ার বাধ্যবাধকতার আওতায় পড়তে পারেন। এটি আয়কর রিটার্ন নয়। এটি ট্যাক্স স্ট্যাটাস-সংক্রান্ত একটি প্রয়োজনীয় ফর্ম।

এ ছাড়া আরও দুটি সাধারণ ভুলের বিষয়ে সতর্ক করেছে IRS।

মেয়াদোত্তীর্ণ ITIN ব্যবহার করলে কিছু ট্যাক্স ক্রেডিট বা রিফান্ড বিলম্বিত বা স্থগিত হতে পারে। একইভাবে Direct Deposit-এর জন্য ভুল ব্যাংক অ্যাকাউন্ট বা Routing Number দিলে রিফান্ড পেতে দেরি হতে পারে অথবা অর্থ ভুল অ্যাকাউন্টে চলে যেতে পারে।

এসব সমস্যা এড়াতে IRS করদাতাদের কয়েকটি পরামর্শ দিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, সম্ভব হলে e-File ব্যবহার করা উচিত। যোগ্য করদাতারা IRS Free File-এর সুবিধাও নিতে পারেন। পাশাপাশি রিটার্ন জমা দেওয়ার আগে নাম, SSN বা ITIN, ব্যাংক তথ্য এবং সব ট্যাক্স ডকুমেন্ট ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

❤️
👏
🙂
😞

যুক্তরাষ্ট্রে ট্যাক্স রিটার্নে যে ৫ ভুলে বিলম্বিত হতে পারে রিফান্ড, সতর্ক করল IRS

প্রকাশঃ ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৫