ঢাকা ০১:৪২ , Thu, ০৫ Nov ২০২৬
বিশ্বসমাচার
যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের হ্যামট্রামিক সিটির ভারপ্রাপ্ত মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আবু আহমদ মুসা

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ০৫ নভেম্বর ২০২৬, ১২:০০
  • / 4
মিশিগানের হ্যামট্রামিক সিটির ভারপ্রাপ্ত মেয়র হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিল সদস্য আবু আহমদ মুসা। ছবি: সংগৃহীত

হ্যামট্রামিক, ৫ নভেম্বর (প্রজন্ম কথা): যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক সিটির ভারপ্রাপ্ত মেয়র হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিল সদস্য ও মেয়র প্রটেম আবু আহমদ মুসা। ২০২৫ সালের মেয়র নির্বাচনের ফলাফল নিয়ে চলমান আইনি প্রক্রিয়া এবং নতুন মেয়রের দায়িত্ব গ্রহণের মধ্যবর্তী সময়ে তিনি এ দায়িত্ব পালন করবেন।

গত ২ নভেম্বর সকালে হ্যামট্রামিকের ৩১তম ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক অ্যালেক্সিস ক্রট নিজ চেম্বারে মুসাকে শপথবাক্য পাঠ করান। এ সময় তাঁর স্ত্রী জাহিদা আহমদ উপস্থিত ছিলেন।

চারবার নির্বাচিত কাউন্সিল সদস্য মুসা এর আগে তিনবার মেয়র প্রটেম হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণের আগে তিনি সিটি কাউন্সিলের সদস্যের পাশাপাশি মেয়র প্রটেম হিসেবেও দায়িত্বে ছিলেন।

হ্যামট্রামিক সিটি কাউন্সিলের সদস্যরা নিজেদের মধ্য থেকে একজনকে মেয়র প্রটেম নির্বাচন করেন। মেয়রের অনুপস্থিতিতে তিনি মেয়রের দায়িত্ব পালন করেন। তবে শহরটিতে কাউন্সিল-ম্যানেজার পদ্ধতির সরকারব্যবস্থা চালু রয়েছে। এ ব্যবস্থায় দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার প্রধান দায়িত্ব সিটি ম্যানেজারের। ফলে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বকে পুরো প্রশাসনের নির্বাহী ব্যবস্থাপনার দায়িত্ব হিসেবে দেখার সুযোগ নেই।

মেয়র নির্বাচন ঘিরে আইনি জটিলতা

মুসার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণের পেছনে রয়েছে ২০২৫ সালের মেয়র নির্বাচন নিয়ে দীর্ঘ আইনি বিরোধ। নির্বাচনের পর গণনা থেকে বাদ পড়া ৩৭টি অনুপস্থিত ভোটারের ব্যালট নিয়ে আদালতের দ্বারস্থ হন সাবেক কাউন্সিল সদস্য মুহিত মাহমুদ।

আদালতের নির্দেশে গত ১৬ অক্টোবর ওই ব্যালটগুলো গণনা করা হয়। এতে মাহমুদ পান ২ হাজার ৮৯ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাডাম আলহারবি পান ২ হাজার ৭৭ ভোট। ফলে বেসরকারি হিসাবে ১২ ভোটের ব্যবধানে এগিয়ে যান মাহমুদ।

তবে হ্যামট্রামিকে বসবাসের যোগ্যতা নিয়ে তাঁর বিরুদ্ধে মামলা থাকায় নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করা আটকে যায়। গত ৩০ অক্টোবর ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টের বিচারক ক্যাথলিন ম্যাকার্থি রায় দেন, নির্বাচিত পদে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় আবাসিক যোগ্যতা রয়েছে মাহমুদের। একই সঙ্গে সংশ্লিষ্ট বোর্ডকে নির্বাচনের ফলাফল প্রত্যয়নের নির্দেশ দেন আদালত।

এই রায়ের ফলে মেয়র হিসেবে মাহমুদের দায়িত্ব গ্রহণের পথে একটি গুরুত্বপূর্ণ আইনি বাধা দূর হয়। তবে নির্বাচনী ফলাফলের আনুষ্ঠানিক প্রত্যয়ন ও নতুন মেয়রের শপথ গ্রহণের মধ্যবর্তী সময়ে মেয়র প্রটেম হিসেবে মুসা ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম দ্য হ্যামট্রামিক রিভিউ।

মুসার এই দায়িত্ব গ্রহণ যুক্তরাষ্ট্রের স্থানীয় সরকারে বাংলাদেশি বংশোদ্ভূতদের প্রতিনিধিত্বের ধারায় নতুন সংযোজন। বারবার নির্বাচিত হয়ে সিটি কাউন্সিলে দায়িত্ব পালন এবং এবার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পাওয়া হ্যামট্রামিকের স্থানীয় রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

❤️
👏
🙂
😞

যুক্তরাষ্ট্রের হ্যামট্রামিক সিটির ভারপ্রাপ্ত মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আবু আহমদ মুসা

প্রকাশঃ ০৫ নভেম্বর ২০২৬, ১২:০০