ঢাকা ১০:১৩ , Mon, ০৩ Aug ২০২৬

গাড়িমুক্ত সড়কে উৎসবের আমেজ, প্রাণচাঞ্চল্যে মুখর নিউইয়র্কের ‘সামার স্ট্রিটস’

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৬
  • / 12
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনে ‘সামার স্ট্রিটস’ কর্মসূচিকে ঘিরে শনিবার উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল বন্ধ রেখে কয়েক কিলোমিটার সড়ক পথচারী, দৌড়বিদ, সাইকেল আরোহী এবং পরিবারগুলোর জন্য উন্মুক্ত করে দেওয়ায় হাজারো মানুষ এতে অংশ নেন।

ব্রুকলিন সেতু থেকে ডাইকম্যান স্ট্রিট পর্যন্ত বিস্তৃত সড়কে এদিন গাড়ির পরিবর্তে ছিল মানুষের পদচারণা, সাইকেলের সারি এবং নানা বিনোদনমূলক আয়োজন। শিশু থেকে প্রবীণ, সব বয়সী মানুষ খোলা সড়কে হাঁটা, দৌড়, সাইকেল চালানো এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেন।

নিউইয়র্ক সিটির পরিবহন বিভাগ জানিয়েছে, আগস্ট মাসের পরবর্তী তিন শনিবার, অর্থাৎ ২২ আগস্ট পর্যন্ত এই কর্মসূচি চলবে। এ সময় পর্যায়ক্রমে ব্রুকলিন ও ব্রঙ্কসেও একই ধরনের আয়োজন অনুষ্ঠিত হবে।

কর্মসূচির মূল লক্ষ্য নগরবাসীর জন্য স্বাস্থ্যচর্চা, বিনোদন, শিল্প-সংস্কৃতি এবং সামাজিক সম্পৃক্ততার সুযোগ তৈরি করা।

অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকেই জানান, প্রতি বছর তারা এই আয়োজনের অপেক্ষায় থাকেন। কারও কাছে এটি বন্ধুদের সঙ্গে সাইকেল ভ্রমণের দিন, আবার কারও কাছে পুরো পরিবারের একসঙ্গে সময় কাটানোর বিশেষ উপলক্ষ।

আয়োজকদের ভাষ্য, এবার প্রথমবারের মতো নিউইয়র্কের পাঁচটি বরোতেই ‘সামার স্ট্রিটস’ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় বিনামূল্যে নানা কার্যক্রমের পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য নির্ধারিত বিরতিস্থলে পানীয় জল ও বিশ্রামের ব্যবস্থাও রাখা হয়েছে।

অংশগ্রহণকারীদের মতে, ব্যস্ত নগরজীবনের কোলাহল থেকে কয়েক ঘণ্টার জন্য মুক্ত হয়ে গাড়িমুক্ত সড়কে সময় কাটানোর এই আয়োজন নিউইয়র্কবাসীর জন্য একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা হয়ে উঠেছে।

❤️
👏
🙂
😞

গাড়িমুক্ত সড়কে উৎসবের আমেজ, প্রাণচাঞ্চল্যে মুখর নিউইয়র্কের ‘সামার স্ট্রিটস’

প্রকাশঃ ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৬