ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর–১ আসনে বিএনপির প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ, তৃণমূলের পছন্দ আবুল হাসান জহির

যশোর (শার্শা) প্রতিনিধি
  • প্রকাশঃ ০৯:৪২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / 77

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যশোর–১ (শার্শা) আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা–সমালোচনা ও ক্ষোভের ঝড়। স্থানীয় তৃণমূল নেতা–কর্মী থেকে সাধারণ সমর্থক—সব মিলিয়ে প্রায় ৮০ শতাংশ মানুষই এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চান শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরকে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩ নভেম্বর দলীয় ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেন। তবে যশোর–১ আসনে কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক ও দীর্ঘদিন সক্রিয় রাজনীতির বাইরে থাকা সংস্কারপন্থি নেতা মফিকুল হাসান তৃপ্তির নাম ঘোষণার পর থেকেই স্থানীয় নেতা–কর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন।

শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রভাষক মামুনুর রশিদ বলেন,

আবুল হাসান জহির শুধু একজন নেতা নন, তিনি ত্যাগ ও সততার প্রতীক। দলের কঠিন সময়ে তিনি ৬৪টি মামলার আসামি হয়েও রাজপথ ছাড়েননি। বহুবার কারাবরণ করেও সংগঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়াননি। আজ তৃণমূলের প্রতিটি কর্মী তাঁর পাশে আছে।

তিনি আরও বলেন,

আমরা বিশ্বাস করি—ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের এই ভালোবাসা, ত্যাগ এবং বাস্তবতাকে অবশ্যই মূল্যায়ন করবেন

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে, কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বাড়বে, যা শেষ পর্যন্ত প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তন আনতেও পারে।

শেয়ার করুন

যশোর–১ আসনে বিএনপির প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ, তৃণমূলের পছন্দ আবুল হাসান জহির

প্রকাশঃ ০৯:৪২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫