ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে যশোরে জামায়াত ও এনসিপির নারী নেত্রীদের সমন্বয় সভা
- প্রকাশঃ ০৮:১৪:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / 104
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী নেত্রীদের মধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ জানুয়ারি সকাল ১০টায় যশোর জেলা মহিলা বিভাগের উদ্যোগে যশোর জেলা জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় যশোর জেলা জামায়াতে ইসলামীর মহিলা দায়িত্বশীলবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার ছাত্রী নেতৃবৃন্দ এবং এনসিপির নারী নেত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালিকা ফিরোজা ইয়াসমিন বিউটি।
সভায় বক্তব্য রাখতে গিয়ে যশোর জেলা মহিলা বিভাগের সেক্রেটারি সাজেদা খাতুন জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্মরণ করে বলেন, জুলাই অভ্যুত্থানের ফলে একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে। আসন্ন নির্বাচনে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক সালমা আক্তার আশা বলেন, এতদিন আমরা এককভাবে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালিয়ে আসছিলাম। এখন ঐক্যবদ্ধভাবে কাজ করলে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রচারণা আরও কার্যকর ও ফলপ্রসূ হবে।
সভায় নির্বাচনী প্রচারণা জোরদার করা, নারী ভোটারদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।


















