ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জনমত গঠনে মাঠে জাতীয় ছাত্রশক্তি, চৌগাছায় ‘হ্যাঁ’ ভোটের প্রচার

যশোর (শার্শা) প্রতিনিধি
  • প্রকাশঃ ০৪:৪৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 18

যশোরের চৌগাছা পৌর এলাকায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে জাতীয় ছাত্রশক্তি যশোর জেলা শাখার আওতাধীন চৌগাছা পৌর শাখা।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ছাত্রনেতারা সাধারণ মানুষের মাঝে গণভোটের গুরুত্ব তুলে ধরেন এবং সচেতনভাবে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানান। তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলন একটি গণতান্ত্রিক সমাজব্যবস্থার অন্যতম ভিত্তি। তাই দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি যশোর জেলা শাখার ছাত্রনেতা মো. মেহেদী হাসান, চৌগাছা উপজেলা ছাত্রশক্তির নেতা মুন্না, আবু বক্কর, ইমন, আলামিন ও রাকিবসহ স্থানীয় নেতাকর্মীরা।

কর্মসূচি চলাকালে পথচারী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। আয়োজকদের মতে, এ ধরনের প্রচারণা গণভোট সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

শেয়ার করুন

জনমত গঠনে মাঠে জাতীয় ছাত্রশক্তি, চৌগাছায় ‘হ্যাঁ’ ভোটের প্রচার

প্রকাশঃ ০৪:৪৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬