ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টি–টোয়েন্টি বিশ্বকাপ: ভারতে খেলবে না আয়ারল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:২৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 66

আসন্ন আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলবে না বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। তবে একই সঙ্গে তারা আইসিসির কাছ থেকে স্পষ্ট আশ্বাস পেয়েছে যে, নির্ধারিত সূচি অনুযায়ী তাদের ম্যাচ শ্রীলঙ্কাতেই অনুষ্ঠিত হবে।

ক্রিকবাজকে দেওয়া এক বিবৃতিতে ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা বলেন, আমরা পরিষ্কারভাবে নিশ্চিত হয়েছি যে সূচিতে কোনো পরিবর্তন আসছে না। আমরা গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলব।

আইরিশ দল রয়েছে গ্রুপ সি-তে। এই গ্রুপে সহ-আয়োজক শ্রীলঙ্কার পাশাপাশি আছে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান।

অন্যদিকে, বাংলাদেশ রয়েছে গ্রুপ বি-তে, যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। বাংলাদেশের গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।

তবে নিরাপত্তা ও লজিস্টিক বিবেচনায় ভারত সফরে যেতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ। এ কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব তোলে। শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি আলোচনা হয়।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়, অন্য বিষয়গুলোর পাশাপাশি কম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমস্যার সমাধান করতে বাংলাদেশকে অন্য গ্রুপে নেওয়ার সম্ভাবনাও আলোচনায় এসেছে।

তবে এই প্রস্তাব আইসিসি কিংবা আয়ারল্যান্ড-কোনো পক্ষকেই সন্তুষ্ট করতে পারেনি। ফলে বর্তমান পরিস্থিতিতে আয়ারল্যান্ডের গ্রুপ ও ভেন্যু পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ: ভারতে খেলবে না আয়ারল্যান্ড

প্রকাশঃ ০১:২৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬