ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না: মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:৪৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 19

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে।  ছবি: সংগৃহীত   

ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না। বাংলাদেশের জনগণ যে সরকার নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র তার সঙ্গেই কাজ করতে প্রস্তুত রয়েছে।

বুধবার (তারিখ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ক্রিস্টেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এদিন সিইসির সঙ্গে বৈঠক করে। ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ।

বৈঠক সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূত বলেন, সিইসির সঙ্গে তাঁর একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কথা হয়েছে এবং নির্বাচন উপলক্ষে অন্তর্বর্তী সরকার যে নীতিমালা, প্রস্তুতি ও প্রক্রিয়া গ্রহণ করেছে, সে বিষয়ে সিইসি তাঁকে বিস্তারিত অবহিত করেছেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সিনেটে শুনানির সময় যেমনটি উল্লেখ করেছিলেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে তিনি আশাবাদী ও উচ্ছ্বসিত এবং নির্বাচনের ফলাফল দেখার অপেক্ষায় রয়েছেন।

গত সপ্তাহে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে ক্রিস্টেনসেন বলেন, ওই বৈঠকে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছিলেন যে নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। মার্কিন রাষ্ট্রদূতও একই প্রত্যাশা ব্যক্ত করে বলেন, তিনিও বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন দেখতে চান।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না: মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশঃ ০২:৪৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬