ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্বৃত্তদের গুলির নির্দেশ পুলিশের আইনেই বলা আছে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:৪৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / 71

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী বলেছেন, ককটেল নিক্ষেপ বা গণপরিবহনে আগুন দেওয়ার মতো সহিংস কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে গুলি চালানোর বিধান পুলিশ আইনেই রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এমন পরিস্থিতিতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে রমনায় ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার জানান, নাগরিকদের সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণ ও সমাধানের লক্ষ্যেই ২৪ ঘণ্টা কাজ করবে নবগঠিত সাইবার সাপোর্ট সেন্টার। এ কেন্দ্রের মাধ্যমে ভুক্তভোগীরা আরও দ্রুত সেবা পাবেন বলে আশা করেন তিনি।

মিরপুরের পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গে কমিশনার বলেন, পুলিশের ওপর এমন হামলা মনোবল ভেঙে দেয়। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ বা বাজে আচরণ করা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে ৮টার দিকে পল্লবী থানার সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে থানায় দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) নুর ইসলামসহ তিনজন আহত হন।

এসময় শেখ সাজ্জাত আলী আরও বলেন, পুলিশ দায়িত্ব পালন না করলে ৫ আগস্টের পর যেভাবে মানুষকে নিজ নিজ বাড়ির নিরাপত্তায় লাঠি হাতে রাত জেগে পাহারা দিতে হয়েছিল, সেরকম পরিস্থিতি আবারও তৈরি হতে পারে। এজন্য তিনি নিরাপত্তা ব্যবস্থায় সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

দুর্বৃত্তদের গুলির নির্দেশ পুলিশের আইনেই বলা আছে: ডিএমপি কমিশনার

প্রকাশঃ ০১:৪৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫