ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বোচ্চ আসন নিয়ে নির্বাচিত হওয়ার আশাবাদ ১১–দলীয় ঐক্যের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৭:৩৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 21

ভোট গ্রহণ শেষ হওয়ার পর রাজধানীর মগবাজারে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করা হয়। ছবি: সংগৃহীত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সর্বোচ্চসংখ্যক আসন নিয়ে ১১–দলীয় নির্বাচনী ঐক্য নির্বাচিত হবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ভোট গ্রহণ শেষে সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমরা ১১–দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে ২৯৯ জন প্রার্থী দিয়েছি। আশা করছি, সর্বোচ্চসংখ্যক আসন নিয়ে নির্বাচিত হয়ে আমরা দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে পারব।’

ভোট গ্রহণ সামগ্রিকভাবে শান্তিপূর্ণ হয়েছে মন্তব্য করে এহসানুল মাহবুব জোবায়ের বলেন, বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি বলেন, ‘আমরা মনে করি, এ নির্বাচনে সবার আন্তরিকতা ছিল। সবাই চেষ্টা করেছেন। এই সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য সাধারণ নির্বাচন হয়েছে, যেখানে মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

তবে কয়েকটি আসনে সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, শরীয়তপুর-২, কুমিল্লা-৮ ও পটুয়াখালী-১ আসনসহ কিছু এলাকায় তাঁদের দলীয় এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। কোথাও কোথাও শারীরিক নির্যাতন ও হেনস্তার ঘটনা ঘটেছে এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের হুমকি দেওয়া হয়েছে। এসব ঘটনা প্রশাসন ও নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

ফলাফল নিয়ে পর্যবেক্ষণের কথা জানিয়ে জোবায়ের বলেন, ‘ভোটের আগে জনগণের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছিল। বিভিন্ন ধরনের মিডিয়া ট্রায়াল আমরা দেখেছি। এসব কিছুকে ব্যর্থ প্রমাণ করে সাধারণ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখন ফলাফল যাতে সুন্দর ও শান্তিপূর্ণভাবে প্রকাশিত হয়, সে বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি।’

প্রেস ব্রিফিংয়ে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আবদুল হালিম, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মনিরা শারমীনসহ ১১–দলীয় নির্বাচনী ঐক্যের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

সর্বোচ্চ আসন নিয়ে নির্বাচিত হওয়ার আশাবাদ ১১–দলীয় ঐক্যের

প্রকাশঃ ০৭:৩৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬