ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘বেশি দিন ক্ষমতায় থাকলে ব্যক্তি কর্তৃত্ববাদী হয়ে ওঠেন’ — ঠাকুরগাঁওয়ে ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৮:৫২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 124

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একজন ব্যক্তি দীর্ঘদিন ক্ষমতায় থাকলে তিনি কর্তৃত্ববাদী হয়ে ওঠেন। এ কারণেই তাদের দল দুই মেয়াদের বেশি কারও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ না রাখার সিদ্ধান্তে একমত হয়েছে। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা হয়েছে, বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করার কথাও বলা হয়েছে।’

আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা এখন একটি ট্রানজিশন পিরিয়ডে আছি। কর্তৃত্ববাদী অবস্থা থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রস্তুতি চলছে। গণ–অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিক পরিবর্তন ও রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করেছে। এর মধ্যে সাংবিধানিক সংস্কার কমিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

তিনি জানান, এবারই প্রথম দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রস্তাব করা হয়েছে—আপার হাউস ও লোয়ার হাউস। এই কাঠামো কার্যকর হলে শক্তিশালী চেক অ্যান্ড ব্যালান্স তৈরি হবে বলে তিনি মনে করেন।

নতুন প্রজন্মকে রাজনীতিতে স্বাগত জানানো জরুরি উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এনসিপি নামে নতুন একদল তরুণ রাজনীতিতে এসেছে। আমাদের উচিত তরুণদের এগিয়ে আসতে উৎসাহিত করা। ভবিষ্যতে দেশকে এগিয়ে নেবে এই নতুন প্রজন্ম।

বয়স ও নেতৃত্বের প্রসঙ্গে তিনি বলেন, একজন মানুষের কর্মক্ষমতার একটা সময় থাকে। বয়স বাড়লে মেধা–সৃষ্টিশীলতা স্তিমিত হয়। তাই অ্যাকটিভ থাকা পর্যন্ত কাজ করা উচিত, তারপর অবসর নিতে হবে। এ কারণে আমি ঠিক করেছি—এটাই আমার জীবনের শেষ নির্বাচন।

সমালোচনা নিয়ে তিনি বলেন, অনেকে আমাকে সমঝোতার পক্ষের মানুষ বলে সমালোচনা করেন। কিন্তু প্রশ্ন হলো, আর কত দিন সংঘাতের রাজনীতি চলবে? সমাজকে শান্তির পথে নেওয়ার সময় এসেছে।

সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মকদুম সাব্বিরসহ অন্যান্য আইনজীবীরা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

‘বেশি দিন ক্ষমতায় থাকলে ব্যক্তি কর্তৃত্ববাদী হয়ে ওঠেন’ — ঠাকুরগাঁওয়ে ফখরুল

প্রকাশঃ ০৮:৫২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫