ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার চিকিৎসায় সরকারের পূর্ণ সহযোগিতা অব্যাহত: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / 62

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাঁর পরিবারের অনুরোধ অনুযায়ী সরকার সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

গতকাল শনিবার শফিকুল আলম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে—বিদেশে নেওয়াসহ—পরিবারের পক্ষ থেকে যেসব অনুরোধ করা হয়েছে, সেগুলো বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকার যথাযথ সহায়তা প্রদান করছে।

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম আরও জানান, বিএনপির চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনায় অন্তর্বর্তী সরকার দেশবাসীর কাছে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের অধীনে তাঁর চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

খালেদা জিয়ার চিকিৎসায় সরকারের পূর্ণ সহযোগিতা অব্যাহত: প্রেস সচিব

প্রকাশঃ ০৩:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫