ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ, সরকারকে পুরো দায় নিতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১২:২২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / 94

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার-এ হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৯ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব ঘটনার জন্য সরকারকে পুরো দায় নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পোস্টে মির্জা ফখরুল লেখেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এ দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব। হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করছে, তখন ডেইলি স্টার, প্রথম আলোসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং বরেণ্য সাংবাদিক নুরুল কবিরসহ আরও অনেকের ওপর হীন হামলা সংঘটিত হলো।

এই ঘটনাকে ‘সন্ত্রাস’ আখ্যা দিয়ে তিনি লেখেন, দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে, তারা এই দেশের শত্রু। তারা সংকটের অপেক্ষায় থাকে। আজ এই দুঃখভারাক্রান্ত মুহূর্তকে তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে রূপান্তর করেছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, হাদি নির্বাচনে প্রার্থী ছিলেন, তিনি জনগণের দরজায় দরজায় গিয়েছেন। নির্বাচন হবে, বাংলাদেশে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে-ইনশাআল্লাহ। হাদির হত্যাকারীদের বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার নিশ্চিত করতে হবে। প্রায় এক বছরের বেশি সময় ধরে মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করে ফেলেছে।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব ছিল জাতিকে ঐক্যবদ্ধ করে একটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা। আমরা সকল পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। অনতিবিলম্বে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ, সরকারকে পুরো দায় নিতে হবে: মির্জা ফখরুল

প্রকাশঃ ১২:২২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫