ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার তিন আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা, জানালেন সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:৩৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / 55

প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনটি আসনে বিকল্প হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া ব্যক্তিরাই এখন দলের চূড়ান্ত প্রার্থী হবেন। এই তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, খালেদা জিয়ার মৃত্যুর কারণে জাতীয় সংসদ নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো আইনগত সুযোগ নেই। আইনে এর কোনো বিধান নেই। মনোনয়ন বাছাই ও প্রতীক বরাদ্দের পর যদি এমন ঘটনা ঘটতো, হয়তো আইনি জটিলতা তৈরি হতো। কিন্তু বাছাইয়ের আগে তিনি প্রয়াত হয়েছেন। আইনগতভাবে তিনি এখন কোনো লিগ্যাল এন্টিটি নন। তাই তাঁর মনোনয়নপত্র বাছাইয়ে টিকবে না। সে ক্ষেত্রে যাঁরা বিকল্প হিসেবে মনোনয়ন দিয়েছেন এবং বৈধ, তাঁরা চূড়ান্ত প্রার্থী হবেন।

তিনি আরও বলেন, নির্বাচন স্থগিত বা বাতিলের দাবির কোনো আইনগত সুযোগ নেই। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন চলবে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ এই তিনটি আসন থেকে প্রার্থী হওয়ার কথা ছিল। তবে শারীরিক অসুস্থতার কারণে দল ইতিমধ্যেই বিকল্প প্রার্থী মনোনয়ন দিয়েছে। ফেনী-১ আসনে রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছিল। খালেদা জিয়ার মৃত্যুর পর এই তিনজনই সংশ্লিষ্ট আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানসিক অবস্থা নিয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। ব্যক্তিগত শোক যত গভীরই হোক না কেন, জাতির স্বার্থে তাঁকে দৃঢ় মনোবল নিয়ে কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শোকের মধ্যেও দল সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

খালেদা জিয়ার তিন আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা, জানালেন সালাহউদ্দিন আহমদ

প্রকাশঃ ০৩:৩৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬