ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রুমিন ফারহানা: আমার কর্মীদের মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৪:৪৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / 63

বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বৈধ হওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, দল যদি মনে করে তার আর প্রয়োজন নেই, সেটিও তিনি মেনে নিয়েছেন, তবে নিজের মতো করেই রাজনীতি চালিয়ে যাবেন।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমা দেওয়া ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা বলেন, “দলের মনোনয়ন না পাওয়ায় আমার কোনো কষ্ট বা ক্ষোভ নেই। দলের দুঃসময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমি দায়িত্ব পালন করেছি, যা অনেক সময় আমার বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতার চেয়েও বড় ছিল।”

তিনি আরও বলেন, ২০২২ সালের ডিসেম্বরে দল আমাকে পদত্যাগ করতে বললে আমি তা মেনে নিয়েছিলাম। দল যদি মনে করে নতুন নেতৃত্বের প্রয়োজন, সেটিও আমি স্বাগত জানাই।

রুমিন ফারহানা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে তার নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি বলেন, কিছু এলাকায় আমার কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এ ধরনের কোনো ঘটনা ঘটলে প্রশাসনকে জানানো হবে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বৈধ মনোনয়নপত্র পাওয়া ১১ প্রার্থীর মধ্যে জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব (খেজুরগাছ প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা (হাঁস প্রতীক) প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন।

রুমিন ফারহানা গত ১৭ বছর ধরে বিএনপির বিভিন্ন দায়িত্বে ছিলেন এবং সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হলেও বৈধ মনোনয়নপত্রের মাধ্যমে তিনি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেছেন। ইতিমধ্যে সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরে গণসংযোগ চালাচ্ছেন তিনি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

রুমিন ফারহানা: আমার কর্মীদের মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে

প্রকাশঃ ০৪:৪৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬