ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইসি পক্ষপাতমূলক আচরণ করছে: অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

  • প্রকাশঃ ০৮:৫৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 27

নির্বাচন কমিশনের (ইসি) একাধিক কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, অনেক ক্ষেত্রে কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, যা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে বড় বাধা হিসেবে কাজ করতে পারে। তবে বিদ্যমান ত্রুটিগুলো দ্রুত সংশোধন করা হলে এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে মির্জা ফখরুল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের জন্য আগারগাঁওয়ে কমিশন ভবনে যান। তার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া। বৈঠকের পর সন্ধ্যা ৬টার দিকে সাংবাদিকদের কাছে তিনি দলের অবস্থান তুলে ধরেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, ভোটারদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট ত্রুটিপূর্ণ এবং নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই প্রস্তুত করা হয়েছে। তিনি দ্রুত প্রতীক সংবলিত সঠিক ব্যালট পেপার সরবরাহের দাবি জানান। একই সঙ্গে ভোটারদের জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল ও বিকাশ নম্বর সংগ্রহের বিষয়টি নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন।

প্রচারণার ক্ষেত্রে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই উল্লেখ করে তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন করে একতরফা প্রচারণা চালানো হচ্ছে। এ বিষয়ে বারবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঢাকার বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে ভোটার স্থানান্তর করা হয়েছে বলেও দাবি করেন। এই বিষয়ে পূর্ণাঙ্গ তালিকা কমিশনের কাছে চাওয়া হয়েছে।

তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেসব কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং ব্যালট পেপারসহ নির্বাচন প্রক্রিয়ার সব ধরনের কারিগরি ত্রুটি দ্রুত সমাধান করার দাবি জানান।

সবশেষে মির্জা ফখরুল বলেন, বিএনপি মনে করে এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে সে জন্য কমিশনকে নিজেদের দুর্বলতা চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং নিরপেক্ষতা প্রমাণ করতে হবে।

শেয়ার করুন

ইসি পক্ষপাতমূলক আচরণ করছে: অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

প্রকাশঃ ০৮:৫৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬