ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রুমিন ফারহানাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:২১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 20

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) রাতে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত চিঠিতে তাকে আগামী ২২ জানুয়ারি সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে।

এর আগে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সরকার রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব সৃষ্টি’ এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন। গত শনিবার (১৭ জানুয়ারি) তিনি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, রুমিন ফারহানা ৪০০-৫০০ জনের উপস্থিতিতে জনসভায় বৃহৎ স্টেজ নির্মাণ করে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জনসভা বন্ধ করার নির্দেশ দিলে তিনি ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ দেখান এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, ২২ জানুয়ারি রুমিন ফারহানা উপস্থাপিত হয়ে কারণ দর্শানোর পর তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রুমিন ফারহানাকে শোকজ

প্রকাশঃ ০৩:২১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬