ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শোকজ করলে সবার আগে তারেক রহমানকে করা উচিত: এনসিপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:৩৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 28

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশের প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি করেছে, সবার আগে এই নোটিশ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া উচিত ছিল।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই দাবি করেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে।

নাহিদ ইসলাম বলেন, তারেক রহমান যখন বাংলাদেশে এসেছেন, সারা ঢাকা শহর এবং গুলশান এলাকায় পোস্টারে তার ছবি ছড়িয়ে গেছে। অথচ আমাদের গণভোট প্রচারণায় ছবি ব্যবহার করায় আমাদের শোকজ করা হলো।

আসিফ মাহমুদ আরও বলেন, একটি দলের চেয়ারম্যানের ছবি দিয়ে প্রচারণা চলেছে, তবুও তাকে শোকজ করা হয়নি। এ ক্ষেত্রে তাকে শোকজ করা উচিত। রোববার এনসিপির দুই নেতাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করা হয়েছে, যা উদ্দেশ্যমূলক।

তিনি বলেন, আমাদের দুই নেতার শোকজ তুলে নিতে হবে এবং জনগণের কাছে ব্যাখ্যা দিতে হবে। অথচ অন্য দল প্রতীক ও ব্যানার ব্যবহার করে প্রচারণা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এনসিপির নেতারা আরও উল্লেখ করেন, বিতর্কিত নির্বাচনের মতো দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে, এবং মাঠ পর্যায়ের কর্মকর্তারা বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত।

রোববার ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী প্রচার শুরু হওয়ার আগেই গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণায় নেমে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

প্রাসঙ্গিক

শেয়ার করুন

শোকজ করলে সবার আগে তারেক রহমানকে করা উচিত: এনসিপি

প্রকাশঃ ০২:৩৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬