কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে খেলাফত মজলিস প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- প্রকাশঃ ০২:০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / 20
কুমিল্লা-৪ সংসদীয় আসনে ১০ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেন।
মঙ্গলবার (আজ) সকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়ন প্রত্যাহার করেন। আজই ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী, কুমিল্লা-৪ আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে জোটের একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে জোটের শরিক দল জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম শহীদও হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
এ ছাড়া জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের আরেক শরিক দল খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমানও তাঁর প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জোটগত সমঝোতার অংশ হিসেবে একক প্রার্থীর পক্ষে শরিক দলগুলোর ধারাবাহিকভাবে মনোনয়ন প্রত্যাহারের ঘটনাকে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।






























