ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান কার্ড দেখিয়ে এভাবে ভোট চাইতে পারেন না: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৬:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 34

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১০–দলীয় নির্বাচনী ঐক্যের পঞ্চগড়-১ (তেঁতুলিয়া–সদর–আটোয়ারী) আসনের সংসদ সদস্য প্রার্থী সারজিস আলম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে প্রলুব্ধ করার মাধ্যমে ভোট চাইতে পারেন না।

আজ বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচনী প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, আমরা নিজের চোখে দেখেছি—গতকাল কড়াইল বস্তির একটি কর্মসূচিতে তারেক রহমান একটি কার্ড দেখিয়ে বলছেন, এটা দিয়ে এই হবে, এই হবে। এটা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। একজন দলীয় প্রধান এভাবে মানুষকে প্রলুব্ধ করে ভোট চাইতে পারেন না।

তিনি আরও বলেন, যে কার্ডের এখন কোনো বাস্তব অস্তিত্ব নেই, যাঁরা সরকার গঠন করতে পারবেন কি না—এটারও কোনো নিশ্চয়তা নেই, সেখানে এভাবে সুবিধার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাওয়া সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি।

একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হুমকি প্রদানের অভিযোগ তুলে এনসিপির এই নেতা বলেন, বিএনপির ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি-সেক্রেটারি, এমনকি কোনো পদে নেই—এমন কর্মীরাও সাধারণ ভোটার ও সনাতন ধর্মাবলম্বীদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, ভয়ের রাজনীতি আর এই বাংলাদেশে চলবে না।

তিনি বলেন, যাঁরা দমন–পীড়নের রাজনীতি করতে চান, তাঁদের জন্য নজির বাংলাদেশে এক বছর চার মাস আগেই স্থাপিত হয়েছে।

ভোট চাওয়ার নৈতিকতা প্রসঙ্গে সারজিস আলম বলেন, আমরা আমাদের জায়গা থেকে ভোট চাইতে পারি। কিন্তু ‘ভোট দিতে হবে, না দিলে দেখে নেব’—এ ধরনের ভাষা ও আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি জানান, এসব অনিয়মের বিষয়ে আজ রিটার্নিং কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ জানানো হয়েছে। প্রয়োজনে লিখিত অভিযোগও দেওয়া হবে। এ ধরনের আচরণ আমরা কোনোভাবেই মেনে নেব না,—বলেন তিনি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

তারেক রহমান কার্ড দেখিয়ে এভাবে ভোট চাইতে পারেন না: সারজিস আলম

প্রকাশঃ ০৬:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬